Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্রসফায়ারের মামলায় হাসানাত আবদুল্লাহসহ চার আসামির জেরা আজ
    আইন আদালত

    ক্রসফায়ারের মামলায় হাসানাত আবদুল্লাহসহ চার আসামির জেরা আজ

    নিউজ ডেস্কঅক্টোবর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরিশালে ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার অবশিষ্ট জেরা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রাষ্ট্রপক্ষের সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেনকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। এর আগে গত ১৮ অক্টোবর ট্রাইব্যুনাল আজকের দিনটি জেরার জন্য নির্ধারণ করেন।

    মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ এবং পুলিশের সাবেক দুই সদস্য মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিনকে।

    যে অভিযোগে মামলা

    মামলার আনুষ্ঠানিক অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বরিশালের আগৈলঝাড়ায় টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়।

    টিপু হাওলাদার তখন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা জাসাসের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    রাষ্ট্রপক্ষের অভিযোগ, দুজনই আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন। রাজনৈতিকভাবে তাঁদের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাঁদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয় বলে আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়েছে, আবুল হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহর নির্দেশে অধস্তন পুলিশ সদস্যরা ওই রাতে গৌরনদী থেকে গোপালগঞ্জ সড়কের আগৈলঝাড়া বাইপাসের বড় সেতুর পশ্চিম পাশে দুজনকে গুলি করে হত্যা করেন।

    চার আসামির অবস্থান

    মামলার চার আসামির মধ্যে আবুল হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।

    অন্যদিকে উজিরপুর থানার সাবেক এএসআই মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

    বিচার চলছে

    গত ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারণ করা হয়।

    বর্তমানে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ চলছে। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করছেন। এরই ধারাবাহিকতায় তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেনের অবশিষ্ট জেরা আজ হওয়ার কথা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

    নভেম্বর 28, 2026
    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.