Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তাইম হত্যা মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক, আসামি ১১ পুলিশ কর্মকর্তা
    আইন আদালত

    তাইম হত্যা মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক, আসামি ১১ পুলিশ কর্মকর্তা

    নিউজ ডেস্কনভেম্বর 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তা মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে এ মামলা চলছে।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্কের দিন ধার্য রয়েছে। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম চলবে।

    প্রসিকিউশন জানিয়েছে, গত ২৫ অক্টোবর যুক্তিতর্ক শুরুর কথা থাকলেও জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলামের অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়। এর আগে ১২ অক্টোবর প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

    ১১ আসামির মধ্যে গ্রেপ্তার দুজন

    মামলার ১১ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন দুজন। তাঁরা হলেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) শাহাদাত আলী।

    অন্য নয় আসামি পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার ইকবাল হোসাইন, অতিরিক্ত উপকমিশনার শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান মনির এবং সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস।

    এ ছাড়া যাত্রাবাড়ী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন এবং এসআই সাজ্জাদ উজ জামানও এ মামলার আসামি।

    যুক্তিতর্কে যেসব তথ্য তুলে ধরে রাষ্ট্রপক্ষ

    প্রথম দিনের যুক্তিতর্কে ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি চায়ের দোকান থেকে তাইমকে ধরে নিয়ে হত্যার ঘটনা তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এ সময় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, পুলিশ সদস্যদের গুলি চালানোর ভিডিও এবং স্থিরচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

    প্রসিকিউশনের বর্ণনা অনুযায়ী, ওই দিন যাত্রাবাড়ী এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এপিসি থেকে গুলি ছোড়ার মধ্যে বন্ধুদের নিয়ে কাজলার একটি চায়ের দোকানে আশ্রয় নেন তাইম। পরে ২৫ থেকে ৩০ জন পুলিশ সদস্য দোকানটির কাছে জড়ো হলে ভেতরে থাকা ব্যক্তিরা শাটার নামিয়ে দেন।

    রাষ্ট্রপক্ষের দাবি, পুলিশ সদস্যরা শাটার খুলতে বললেও তাঁরা তা খোলেননি। পরে পুলিশ শাটার খুলে তাইমকে ধরে নিয়ে যায়। একপর্যায়ে একজন পুলিশ সদস্য তাঁর বাঁ পা ও কোমরের কাছে গুলি করেন। এ সময় দোকান থেকে বিভিন্ন মালামাল লুট করা হয় বলেও অভিযোগ করেছে প্রসিকিউশন। লুট হওয়া পণ্যের মধ্যে ২৫ হাজার টাকার সিগারেট ছিল বলে রাষ্ট্রপক্ষের দাবি।

    যুক্তিতর্কের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার ইকবাল হোসাইনের কথোপকথনের একটি ভিডিওও দেখানো হয়। ভিডিওতে ইকবাল হোসাইনকে বলতে শোনা যায়, ‘একটা গুলি করি, একটাই যায়, বাকিডি যায় না, স্যার।’ এ ছাড়া তাইমকে গুলি করার ভিডিও এবং সাজ্জাদ উজ জামানের স্থিরচিত্রও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

    যেভাবে এগিয়েছে বিচার

    চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ২৯ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ১৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরদিন ১৬ জুন ২৫তম সাক্ষী হিসেবে তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে আসামিপক্ষ ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাঁকে জেরা করেন।

    প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে খুব কাছ থেকে গুলি করে তাইমকে হত্যা করা হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর বন্ধু রাহাতকেও গুলি করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়া, উসকানি ও প্ররোচনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।

    তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নির্ধারিত পোশাক ও আইডি কার্ড ছাড়া সুপ্রিম কোর্টে প্রবেশ পারবেন না অ্যাডভোকেটস ক্লার্ক

    নভেম্বর 6, 2026
    অপরাধ

    মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফাঁস বাড়িতে সার মজুতের কারবার

    নভেম্বর 6, 2026
    মতামত

    আদালত কি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের মহড়া দেওয়ার জায়গা?

    নভেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.