Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অন্তর্বর্তী সরকারের দায় খতিয়ে দেখতে কমিশন
    আইন আদালত

    হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অন্তর্বর্তী সরকারের দায় খতিয়ে দেখতে কমিশন

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 5, 2026নভেম্বর 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে কমিশন গঠন করেছে সরকার। এ সময়ের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে জনস্বাস্থ্যের ওপর কী ধরনের বিরূপ প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখে দায় নির্ধারণ করবে কমিশন।

    বুধবার (৪ নভেম্বর) হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    কমিশনের অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ের হামের টিকা কেনা ও বিতরণ কার্যক্রম তদন্ত করবে কমিশন। টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়দায়িত্ব নির্ধারণ করবে তারা।

    এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সুপারিশও করবে কমিশন। এ ছাড়া তদন্তের প্রয়োজনে কমিশন নিজ বিবেচনায় অন্য সুপারিশ দিতে পারবে।

    প্রজ্ঞাপনে কমিশনকে দেশের যেকোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেওয়া হয়েছে।

    কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক ও অন্যান্য সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। কমিশনের ব্যয় নির্বাহের পাশাপাশি কাজের প্রয়োজনে স্বাস্থ্যসেবা বিভাগ বা এর অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্ব দেওয়া হবে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে হামে এবং ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। সময়মতো শিশুদের টিকা না দেওয়ার কারণে হাম আক্রান্ত শিশুদের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ৫০০ টাকায় মুচলেকার পর জামিন পেলেন পরীমণি

    নভেম্বর 5, 2026
    আইন আদালত

    বাবার সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার চেয়ে আদালতে প্যারিস জ্যাকসন

    নভেম্বর 5, 2026
    আইন আদালত

    সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি রাখার প্রস্তাব নতুন সংশোধনে

    নভেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.