Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘হাত বাঁধবেন না, আপনাদের আবার আমাদের কাছে আসতে হবে’
    আইন আদালত

    ‘হাত বাঁধবেন না, আপনাদের আবার আমাদের কাছে আসতে হবে’

    নিউজ ডেস্কনভেম্বর 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারের সমালোচনা ও সাইবার অপরাধকে আলাদা করে দেখার আহ্বান জানিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেছেন, ক্ষমতা কারও জন্য স্থায়ী নয়। তাই ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে আইন করা উচিত।

    রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। টিআইবি, ব্র্যাক, ব্লাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদসহ ১৯টি সংগঠন যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

    সরকারের উদ্দেশে মতিউর রহমান বলেন, “দয়া করে আমাদের হাতটা আবার বাঁধবেন না। হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে। আপনার জন্য কিন্তু আমি আর লিখতে পারব না। আপনাকে একদিন আমাদের কাছে আবার আসতে হবে।”

    সাইবার অপরাধ মোকাবিলায় আইনের প্রয়োজনীয়তা স্বীকার করলেও তিনি বলেন, সরকারের সমালোচনাকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। গণতান্ত্রিক সমাজে সরকারের সমালোচনা স্বাভাবিক বিষয়। এই সমালোচনা ও সাইবার অপরাধকে এক করে ফেললে ঝুঁকি তৈরি হবে।

    প্রস্তাবিত আইনে কোনো ব্যক্তির অপরাধের কারণে সংবাদপত্র বা অনলাইন সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়ার সুযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর আশঙ্কা, আইন প্রয়োগে রাজনৈতিক প্রভাবের সুযোগ তৈরি হতে পারে। স্থানীয় পর্যায়ে ক্ষমতাসীন দলের কোনো নেতার ফোনেই কাউকে গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

    আইনে ‘ভুল তথ্য’ বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করার দাবি জানান নোয়াব সভাপতি। তাঁর মতে, কোনো সংবাদ কারও পছন্দ না হলেই সেটিকে ভুল তথ্য বা কাউকে হেয় করার উদ্দেশ্যে প্রকাশিত সংবাদ হিসেবে চিহ্নিত করা হতে পারে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা নির্ধারণের প্রক্রিয়াও আইনে পরিষ্কার থাকা প্রয়োজন।

    সাংবাদিকদের বিচারের ক্ষমতা ভ্রাম্যমাণ আদালতের হাতে দেওয়ার প্রস্তাবেরও বিরোধিতা করেন মতিউর রহমান। তিনি বলেন, ভেজাল ওষুধের মতো অপরাধ দমনে ব্যবহৃত ভ্রাম্যমাণ আদালতকে সাংবাদিকদের বিচারের ক্ষমতা দেওয়া গণতান্ত্রিক সমাজে কীভাবে গ্রহণযোগ্য হতে পারে, তা বোধগম্য নয়।

    আইন প্রণয়নের আগে দেশের বিভিন্ন জেলায় আলোচনা আয়োজন এবং সব শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার আহ্বান জানান তিনি। আইন প্রণয়নের জন্য গঠিত কমিটিতে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানান।

    টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, অনলাইন এডিটর্স ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু এবং টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজসহ অন্যরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

    নভেম্বর 28, 2026
    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    আইন আদালত

    মাদ্রাসায় হামলা ও শিক্ষককে মারধরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.