বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিভিন্ন খাতে ইস্যু করা ডিপোজিট মানি রিসিপ্ট বা জমার রসিদ নির্ধারিত মাসের মধ্যেই ব্যাংকে জমা দিতে হবে। মাস পেরিয়ে গেলে ওই রসিদের বিপরীতে ব্যাংক আর টাকা গ্রহণ করবে না। সে ক্ষেত্রে নতুন রসিদ সংগ্রহ করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সমিতির সম্পাদক মোহাম্মদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতির আইনজীবী সদস্য এবং সমিতির দোকানসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন খাতে দেওয়া ডিপোজিট মানি রিসিপ্ট ইস্যুর মাসেই সোনালী ব্যাংক পিএলসি, সুপ্রিম কোর্ট শাখায় জমা দিতে হবে।
নির্ধারিত মাসের মধ্যে রসিদ জমা না দিলে ব্যাংক তা গ্রহণ করবে না। তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে নতুন ডিপোজিট মানি রিসিপ্ট সংগ্রহ করে তার বিপরীতে অর্থ জমা দিতে হবে।
নতুন নির্দেশনা মেনে চলতে সমিতির সদস্য ও দোকানসংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে আইনজীবী সমিতি।

