Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড
    আইন আদালত

    সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দোলনের সাত দিন এবং সাবেক সচিব মো. মিজানুর রহমান ও তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

    শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

    এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সেলিম রেজা প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

    রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, তিন আসামি ও পলাতক অন্য আসামিরা মামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাঁদের সঙ্গে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

    আবেদনে আরও বলা হয়, আসামিরা এসব কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের পরিচয়, অর্থের উৎস এবং অস্ত্রের সন্ধান পাওয়ার জন্য পুলিশ হেফাজতে নেওয়া প্রয়োজন।

    আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

    এর আগে বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    মামলার এজাহার অনুযায়ী, গত ২২ মে দুপুর ২টার দিকে ধানমন্ডি মডেল থানার আওতাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন সদস্য সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।

    এজাহারে অভিযোগ করা হয়, ওই সমাবেশের উদ্দেশ্য ছিল দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জনজীবন বিপন্ন করা। এ ঘটনায় গত ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

    রিমান্ড আবেদনে আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো তদন্তাধীন। আদালতের রিমান্ড আদেশ তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণ করে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি

    নভেম্বর 21, 2026
    আইন আদালত

    নারী ও শিশু নির্যাতনের মামলায় ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টের দৃষ্টান্ত

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    ১২ কোটি ডলারের আর্বিট্রেশন দাবির মুখে ন্যাশনাল ব্যাংক, কাঠগড়ায় সিকদার আমলের সফটওয়্যার চুক্তি

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ তিনজনের রিমান্ড

    আইন আদালত নভেম্বর 21, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.