ভাই সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছান তিনি। গাড়ি থেকে নেমে সরাসরি ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে প্রবেশ করেন কাদের সিদ্দিকী।
এ সময় সাংবাদিকেরা তাঁর ছবি তুলতে গেলে তাঁকে বলতে শোনা যায়, ‘এত ছবি তুলে কী হবে।’
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়েছে। মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।
এদিন মামলায় আসামিপক্ষের অব্যাহতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

