Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধ তদন্ত হবে, রাজনৈতিক দলগুলোকে চিঠি
    আইন আদালত

    আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধ তদন্ত হবে, রাজনৈতিক দলগুলোকে চিঠি

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ বিষয়ে তথ্য ও অভিযোগ সংগ্রহ করতে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে।

    বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধের ঘটনা যেন তদন্তের বাইরে না থাকে, সে লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে। অভিযোগ ও তথ্য সংগ্রহের পর সেগুলো যাচাই করে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

    আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশত্যাগে যারা সহযোগিতা করেছেন, তাঁদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, কেউ অপরাধীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, এমন প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তাঁরও বিচার হতে পারে।

    এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পর্যায়ক্রমে তদন্ত করা হবে। এ জন্য দেশব্যাপী তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই এবং প্রয়োজনে গণশুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

    এদিকে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অনুসন্ধান ও তদন্ত চলছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগের ব্যাপকতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    তবে তদন্ত বা অভিযোগের ভিত্তিতে কারও অপরাধ প্রমাণিত হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ হবে আইনগত প্রক্রিয়া ও বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশেষ বিশ্লেষণ

    ক্ষমতা বদলেছে, আইন বদলায়নি: সমালোচকদের কণ্ঠরোধে নতুন কৌশল?

    নভেম্বর 25, 2026
    আইন আদালত

    বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে নিতে মন্ত্রণালয়ের পূর্বানুমতি লাগবে

    নভেম্বর 25, 2026
    আইন আদালত

    চার বিচারপতিকে অপসারণে প্রধান বিচারপতিকে ২৪ ঘণ্টার সময় দিল আইনজীবী ফোরাম

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.