Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খায়রুল বশারের উপসচিব পদোন্নতি ও সরকারি বাড়ি নিয়ে দুই রিট খারিজ
    আইন আদালত

    খায়রুল বশারের উপসচিব পদোন্নতি ও সরকারি বাড়ি নিয়ে দুই রিট খারিজ

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বশারের উপসচিব পদে পদোন্নতি এবং ওই পদমর্যাদায় সরকারি বাড়ি ভোগের বৈধতা নিয়ে করা দুটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তাঁকে দশম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা পদে রাখার বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত বহাল থাকল।

    বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

    অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিদের প্রশ্রয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও খায়রুল বশার উচ্চতর পদমর্যাদা পেয়েছিলেন। সেই পদমর্যাদায় তিনি সরকারি বাড়িও ভোগ করছিলেন। অন্তর্বর্তী সরকার তাঁকে আগের পদে ফিরিয়ে দিয়েছিল। হাইকোর্টের রায়ে সেই সিদ্ধান্ত বহাল রয়েছে।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী জানান, খায়রুল বশার ১৯৯৮ সালে অস্থায়ীভাবে সাঁটমুদ্রাক্ষরিক পদে চাকরিতে যোগ দেন। ২০০১ সালে তাঁর চাকরি স্থায়ী হয়। ২০১৬ সালে তিনি দশম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা পদে পদোন্নতি পান। পরে তাঁকে কমিটি অফিসারের চলতি দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে ২০২১ সালে সরাসরি উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়, যা আইনসম্মত ছিল না বলে জানান তিনি।

    সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির তৎকালীন আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর সুপারিশে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি খায়রুল বশারকে পঞ্চম গ্রেডের উপসচিব (নন-ক্যাডার) পদে পদোন্নতি দেওয়া হয়। এ-সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন আহ্বায়কের এপিএস মিন্টু বিকাশ চাকমা।

    সরকার পরিবর্তনের পর পদোন্নতির বিষয়টি পর্যালোচনা করে জাতীয় সংসদ সচিবালয়। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর তাঁকে কমিটি অফিসারের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দশম গ্রেডের ব্যক্তিগত কর্মকর্তা পদে ফিরিয়ে দেওয়া হয়।

    সচিবালয়ের এ সিদ্ধান্তের বিরুদ্ধে খায়রুল বশার হাইকোর্টে দুটি রিট করেন। একটিতে উপসচিব পদে পদোন্নতি ও পদমর্যাদার বৈধতা চ্যালেঞ্জ করেন। অন্যটিতে উপসচিব পদমর্যাদার ভিত্তিতে সরকারি বাড়ি ভোগের বিষয়টি নিয়ে আবেদন করেন। দীর্ঘদিন অন্তর্বর্তীকালীন সুরক্ষা পাওয়ার পর বুধবার দুটি রিটই খারিজ হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ছয় সরকারি ব্যাংকের ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা আটকে প্রায় ৪৭ হাজার ৫০০ মামলায়

    নভেম্বর 26, 2026
    আইন আদালত

    সাবেক উপপ্রেস সচিব শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক ডিসিসহ আটক ৩

    নভেম্বর 26, 2026
    আইন আদালত

    ঢাকার আদালতে আবার ককটেল বিস্ফোরণ: আইনজীবী আহত, প্রশ্নের মুখে নিরাপত্তা

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.