Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জিয়াউল আহসানকে গোটা বিশ্বে ‘অবাঞ্ছিত’ ঘোষণার মতো শাস্তি চান চিফ প্রসিকিউটর
    আইন আদালত

    জিয়াউল আহসানকে গোটা বিশ্বে ‘অবাঞ্ছিত’ ঘোষণার মতো শাস্তি চান চিফ প্রসিকিউটর

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। যুক্তিতর্কে তিনি বলেন, জিয়াউল আহসানের মতো ব্যক্তির এমন শাস্তি হওয়া উচিত, যাতে তিনি গোটা পৃথিবীতেই ‘পারসোনা নন-গ্রাটা’ বা অবাঞ্ছিত হিসেবে বিবেচিত হন।

    বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্কে তিনি এ দাবি জানান। আওয়ামী লীগ সরকারের প্রায় দেড় দশকের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে এ মামলা করা হয়েছে।

    যুক্তিতর্কে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তাঁর জবানবন্দিতে বলেছিলেন, জিয়াউল আহসানকে সেনানিবাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ‘পারসোনা নন-গ্রাটা’ ঘোষণা করা হয়েছিল। চিফ প্রসিকিউটরের বক্তব্য, তাঁকে শুধু সেনানিবাস নয়, গোটা পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করার মতো শাস্তি দেওয়া উচিত।

    একজন ব্যক্তি কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন, সেই প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষীদের বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথাও এসেছে। এসব বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। যাঁদের হত্যা করা হয়েছে, তাঁদের কোনো অপরাধ ছিল না বলেও দাবি করেন তিনি।

    আমিনুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে মানুষকে হত্যা, ক্রসফায়ার বা জোর করে গুম করাকে স্বাভাবিকভাবে নেওয়া হতো। রাষ্ট্রের প্রশ্রয় ও সরকারের নীরবতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারি পদে থেকে এসব অপরাধ করেছেন বলে দাবি করেন তিনি।

    তাঁর ভাষ্য, এসব ব্যক্তির হাতে মানুষের জানমাল জিম্মি ছিল। কাউকে ইচ্ছামতো তুলে নেওয়া বা হত্যা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিরাই রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকা নিয়েছিলেন।

    যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিচার হওয়া ন্যায়সংগত কি না, সে বিষয়ে তথ্য ও আইনি ব্যাখ্যা তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।

    তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা সবাই জিয়াউল আহসানের সহকর্মী এবং তাঁরা ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী। তাঁদের সামনে বা অংশগ্রহণেই এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে যুক্তিতর্কে উল্লেখ করা হয়েছে।

    এদিন চিফ প্রসিকিউটরের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন।

    যেভাবে শুরু হয় বিচার

    ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটরের কার্যালয়। শুনানি শেষে ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। পরে ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

    চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয়। এরপর ২২ নভেম্বর আসামিপক্ষ সাফাই সাক্ষ্য উপস্থাপন করে। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

    জিয়াউল আহসান জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় গত বছরের ৬ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়। ২০২৪ সালের ১৬ আগস্ট ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    মামলাটি এখন যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষের শাস্তির দাবি চূড়ান্ত রায় নয়। অভিযোগ ও সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে ট্রাইব্যুনালই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মানুষের জীবন-মৃত্যুকে খেলার বিষয় মনে করতেন জিয়াউল: অ্যাটর্নি জেনারেল

    নভেম্বর 26, 2026
    আইন আদালত

    ছয় সরকারি ব্যাংকের ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা আটকে প্রায় ৪৭ হাজার ৫০০ মামলায়

    নভেম্বর 26, 2026
    আইন আদালত

    সাবেক উপপ্রেস সচিব শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক ডিসিসহ আটক ৩

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.