Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রেলওয়ের বেতন-ভাতা আত্মসাৎ, জুনিয়র অডিটরের ১০ বছরের কারাদণ্ড
    আইন আদালত

    রেলওয়ের বেতন-ভাতা আত্মসাৎ, জুনিয়র অডিটরের ১০ বছরের কারাদণ্ড

    নিউজ ডেস্কনভেম্বর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ আত্মসাতের মামলায় জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে বিভিন্ন ধারায় মোট ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাঁকে সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে। এ ছাড়া আত্মসাৎ করা ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার (২৯ নভেম্বর) চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ফয়সাল আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

    রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর, ৪২০ ধারায় পাঁচ বছর, ৪৬৭ ধারায় ১০ বছর, ৪৬৮ ধারায় পাঁচ বছর এবং ৪৭১ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিটি ধারায় আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

    এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    দুদকের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালে মামলার সময় ফয়সাল গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে বিচার চলাকালে পলাতক হন। রায় ঘোষণার দিন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    দুদকের আইনজীবী আরও জানান, বিভিন্ন ধারায় মোট ৩৬ বছরের সাজা হলেও আদালত সব সাজা একসঙ্গে কার্যকরের নির্দেশ দিয়েছেন। ফলে ফয়সালকে সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে।

    মামলার নথি অনুযায়ী, ফয়সাল মাহবুব বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী হিসাবায়ন ইউনিটের অধীনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের কাজে নিয়োজিত ছিলেন। রেলওয়ের আইবাস++ সফটওয়্যারের মাধ্যমে বেতন-ভাতা পরিশোধের হিসাব সংরক্ষণ করা হতো। এই সফটওয়্যারে কাজ করার সুযোগে বিভিন্ন নথি জালিয়াতি করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও উৎসব বোনাস পরিশোধের তথ্য দেখিয়ে বিলের টাকা নিজের ব্যাংক হিসাবে সরিয়ে নিতেন বলে অভিযোগ ওঠে।

    ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ৬ মে পর্যন্ত সময়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১২ মে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা হয়। সংস্থাটির তৎকালীন উপসহকারী পরিচালক নুরুল ইসলাম মামলাটি করেন। এতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা যুক্ত করা হয়।

    এর আগে আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর ৮ মে ফয়সালকে আটক করেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান হিসাব অধিকর্তা। পরে তাঁকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কাছে হস্তান্তর করা হয়। ৯ মে লিখিত অভিযোগসহ তাঁকে খুলশী থানায় সোপর্দ করা হয়।

    তদন্তে দুদক ফয়সালের নামে থাকা চারটি ব্যাংক হিসাবে ১৩৬টি লেনদেনের মাধ্যমে ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের প্রমাণ পায়। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. এমরান হোসেন।

    ফয়সাল মাহবুব ঘটনার সময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ও প্রধান হিসাব অধিকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে। তিনি মৃত লুৎফর রহমানের ছেলে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    নদীতে ভেসে ওঠা লাশেই উন্মোচিত হয়েছে গুম-খুনের নৃশংসতা

    নভেম্বর 29, 2026
    অপরাধ

    চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির দায়ে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড

    নভেম্বর 28, 2026
    আইন আদালত

    মানুষের জন্য রাজনীতি: হারিয়ে যাওয়া এক রাজনৈতিক সংস্কৃতি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.