Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতির অভিযোগে ১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার
    আইন আদালত

    দুর্নীতির অভিযোগে ১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

    এফ. আর. ইমরানমে 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবে সরকারি দুর্নীতি দমন অভিযান আরো জোরদার হয়েছে। চলতি মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজহা। অভিযুক্তরা সৌদি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত ছিলেন।

    নাজহা-র বিবৃতিতে জানানো হয়, মে মাসে মোট ৪৩৫ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, নগর প্রশাসন, আবাসন, মানব সম্পদ, পরিবহন, স্বাস্থ্য, কর, যাকাত ও কাস্টমস বিভাগসহ প্রায় সব গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কর্মকর্তারা অন্তর্ভুক্ত।

    প্রাথমিক তদন্তে ১২০ জনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    নাজহা জানিয়েছে, সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতি ও সরকারি তহবিল সুরক্ষা করতে এই অভিযান চালানো হচ্ছে। সংস্থাটি বলেছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলবে।

    সৌদির স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত এক বছরের মধ্যে ১ হাজার ৭০৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের অনেকেই ছিলেন উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত।

    বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই ধরণের দৃষ্টান্তমূলক অভিযান দেশটির প্রশাসনিক সংস্কারে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে সৌদি সরকার উন্নয়নের গতিকে তরান্বিত করতে চায়।

    সাম্প্রতিক এই গণগ্রেপ্তার সৌদি আরবের দুর্নীতি দমন প্রচেষ্টার সর্বশেষ ধাপ। জনসেবা খাতকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে নেয়া এই পদক্ষেপ শুধু দেশীয় প্রশাসনে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সৌদির ভাবমূর্তিকে ইতিবাচকভাবে উপস্থাপন করছে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত নজরদারি ও শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির পথ সুগম হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    রাশিয়ার গ্লাইড বোমা হামলায় ইউক্রেনে নিহত ৫

    জুন 21, 2026
    আন্তর্জাতিক

    সুইজারল্যান্ড বৈঠকের শুরুতেই লেবানন ইস্যু

    জুন 21, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে ইরানের রাজনীতিতে নতুন দ্বন্দ্ব

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.