Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টিসিবি কার্ডে ঘুষ: রংপুরে ইউপি চেয়ারম্যান আটক
    আইন আদালত

    টিসিবি কার্ডে ঘুষ: রংপুরে ইউপি চেয়ারম্যান আটক

    সিভি ডেস্কজুন 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রংপুরের কাউনিয়ায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) টেপামধুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

    আটক ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (৫৫)। তিনি টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

    কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, ওইদিন টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ চলছিল। এ সময় চেয়ারম্যান রাশেদুল ইসলাম উপকারভোগীদের কাছ থেকে বসতবাড়ির কর বাবদ তিন শত টাকা করে আদায় করেন। অভিযোগ রয়েছে, একই অর্থবছরে অনেকের কাছ থেকে দুবার কর নেওয়া হয়েছে।

    ঘটনার সময় টাকা আদায়ের প্রতিবাদে এলাকাবাসী উত্তেজিত হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে রাশেদুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

    উপকারভোগী রাজিব শটিবাড়ি গ্রামের নুরুজ্জামান বলেন, “গত অক্টোবরে আমার কাছ থেকে বসতবাড়ির কর নেওয়া হয়েছিল। আজ আবার তিন শত টাকা নিয়েছে। এটা স্পষ্ট চাঁদাবাজি।”

    তিনি আরও বলেন, “আমার মতো অনেক উপকারভোগীর কাছ থেকেই একাধিকবার কর আদায় করা হয়েছে।”

    অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, “বসতবাড়ির কর রসিদ মূলে নেওয়া হয়েছে। স্মার্ট কার্ড বিতরণে কোনো অনিয়ম হয়নি।”

    তবে ওসি আব্দুল লতিফ শাহ জানান, উপকারভোগী নুরুজ্জামান বাদী হয়ে রাশেদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির ধারায় মামলা করেছেন।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক বলেন, “আমি এখনো কিছু জানি না। থানার ওসির সঙ্গে কথা বলে বিস্তারিত জানব।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    অপরাধ

    পাবনার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ে ৭ শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.