Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নাসা গ্রুপের পরিচালকের ৪ কোটি টাকার ফ্ল্যাট ও ৫৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ
    আইন আদালত

    নাসা গ্রুপের পরিচালকের ৪ কোটি টাকার ফ্ল্যাট ও ৫৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ

    হাসিব উজ জামানজুন 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নাসা গ্রুপের পরিচালকের ৪ কোটি টাকার ফ্ল্যাট ও ৫৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং গ্রুপটির পরিচালক নাসরিন ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নামে থাকা ঢাকার অভিজাত মহাখালী ডিওএইচএস এলাকার দুটি বিলাসবহুল ফ্ল্যাট ও ৫৫টি কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার ফ্রিজ বা জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

    বুধবার, ১৮ জুন — ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদনের শুনানি শেষে আদালত বলেন, এই সম্পদগুলো এখনই জব্দ না করলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

    দুদক জানায়, মহাখালী ডিওএইচএসে অবস্থিত যে দুটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে, সেগুলোর মোট মূল্য প্রায় ৪ কোটি টাকা।

    দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

    এই মামলায় দুদকের পক্ষে আদালতে আবেদন করেন সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম। তিনি তার আবেদনে উল্লেখ করেন, নাসরিন ইসলাম ঘুস এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ২০ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

    তদন্তে দেখা গেছে, এসব সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে মেলেনা। এমনকি তিনি নাকি এগুলো গোপনে বিক্রি বা অন্য কারও নামে হস্তান্তরের চেষ্টাও করছিলেন। ফলে রাষ্ট্রীয় স্বার্থে দ্রুত এসব সম্পদ জব্দ করা জরুরি হয়ে পড়ে।

    দুদকের মতে, এসব সম্পদ যদি বিক্রি হয়ে যায়, তাহলে তা ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থ ফেরত আনার ক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়াবে। তাই আদালতের এই সিদ্ধান্তকে কমিশন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

    এই মামলার তদন্ত এখনও চলছে। তবে এরই মধ্যে নাসরিন ইসলামের বিরুদ্ধে যে সম্পদের হিসাব ও ব্যবস্থাপনার প্রশ্ন উঠেছে, তা গোটা দেশের ব্যবসায়ী ও প্রভাবশালী মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    মামলা তুলে নেওয়ার সহজ আইনি উপায়

    এপ্রিল 15, 2026
    অপরাধ

    রিলসের যুগে হারাচ্ছে সত্য—নতুন সাইবার আইনে বাস্তবতার ভিন্ন রূপ

    এপ্রিল 13, 2026
    আইন আদালত

    প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা আইন

    এপ্রিল 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.