Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জমির দখল নিয়ে বিরোধ হলে আইনি যে ধারা প্রয়োগ করবেন
    আইন আদালত

    জমির দখল নিয়ে বিরোধ হলে আইনি যে ধারা প্রয়োগ করবেন

    মনিরুজ্জামানজুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জমির দখল নিয়ে বিরোধ হলে আইনি যে ধারা প্রয়োগ করবেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জমি বা স্থাবর সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে বিরোধ প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এমন পরিস্থিতিতে আইনগতভাবে প্রতিকার পাওয়ার দুটি গুরুত্বপূর্ণ উপায় হলো—ফৌজদারি কার্যবিধির ধারা ১৪৫ এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ৯। এই দুই ধারাই অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তিকে দখল ফিরে পেতে সহায়তা করে। তবে পদ্ধতি, উদ্দেশ্য ও ফলাফলের দিক থেকে রয়েছে স্পষ্ট পার্থক্য। নিচে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করা হলো।

    ১৪৫ ধারা: জনশান্তি রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা: ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা মূলত জনশান্তি বজায় রাখার জন্য প্রয়োগ হয়। এটি মালিকানা নির্ধারণ করে না, বরং সাম্প্রতিক দখল যাচাই করে অস্থায়ী প্রতিকার দেয়। জমি বা পানি নিয়ে বিরোধের কারণে সহিংসতার আশঙ্কা দেখা দিলে জেলা বা বিশেষ ক্ষমতাসম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদন বা নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে লিখিত আদেশ জারি করেন।

    এই আদেশে পক্ষদের বলা হয়, তারা কে বাস্তবে দখলে ছিলেন—তা প্রমাণ দিতে। এখানে বিবেচনায় নেওয়া হয় বিরোধ শুরুর আগের দুই মাসের দখলের অবস্থা। যদি প্রমাণ হয় কোনো পক্ষ জোরপূর্বক বা বেআইনিভাবে উচ্ছেদ হয়েছেন, তাহলে ম্যাজিস্ট্রেট দখল ফিরিয়ে দিতে পারেন। এই আদেশ অস্থায়ী এবং মালিকানার প্রশ্ন নিষ্পত্তি করে না। প্রয়োজনে সম্পত্তি ক্রোকও করা যায়।

    ধারা ৯: দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার: সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা একটি দেওয়ানি প্রতিকার। এটি মূলত সেইসব মানুষের জন্য, যারা সম্মতি ছাড়া এবং বেআইনিভাবে জমি থেকে উচ্ছেদ হয়েছেন। এই ধারায় মামলার জন্য মালিকানা প্রমাণের প্রয়োজন পড়ে না। কেবল প্রমাণ করতে হয়, যে তারা দখলে ছিলেন এবং অবৈধভাবে উচ্ছেদ হয়েছেন। আদালত কেবল দখলের ভিত্তিতে দ্রুত রায় দেন এবং দখল পুনরুদ্ধারের নির্দেশ দেন। যদিও অপর পক্ষ যদি মালিকানা দাবি করেন, তাহলে তা আলাদা মামলায় নিষ্পত্তি করতে হয়। তবে, এই ধারা অনুযায়ী মামলা করতে হয় দখলচ্যুত হওয়ার ছয় মাসের মধ্যে। সরকারের বিরুদ্ধে এই ধারায় মামলা করা যায় না।

    উভয় ধারাই দ্রুত দখল ফেরাতে সহায়ক:

    • উভয় ধারাতেই দখল ফেরানোর জন্য মালিকানা প্রমাণের প্রয়োজন নেই।
    • উভয় ক্ষেত্রেই অবৈধ উচ্ছেদ বা দখলচ্যুতি হলে প্রতিকার পাওয়া যায়।
    • উচ্ছেদের সময়কাল, পরিস্থিতি ও শান্তিভঙ্গের আশঙ্কা—এই বিষয়গুলো বিচার করে আদেশ দেওয়া হয়।

    যদি দখলসংক্রান্ত বিরোধে জনশৃঙ্খলা বিঘ্নের শঙ্কা থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা কার্যকর হতে পারে। এটি প্রতিরোধমূলক ও দ্রুত পদক্ষেপের সুযোগ দেয়। অন্যদিকে, যদি কারও জমি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয়, এবং জনশৃঙ্খলার প্রশ্ন না থাকে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে দেওয়ানি আদালতে মামলা করাই যুক্তিযুক্ত। এই দুই ধারাই বলে দেয়, আইন ছাড়া কেউ দখল নিতে পারে না প্রকৃত মালিকও না। সঠিক সময়ে উপযুক্ত আইন ব্যবহার করলে জটিলতা কমে এবং ন্যায়বিচার নিশ্চিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.