Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সেনা পরিচয়ে প্রতারণা করে বিয়ে, গোপালগঞ্জে যুবক গ্রেপ্তার
    আইন আদালত

    সেনা পরিচয়ে প্রতারণা করে বিয়ে, গোপালগঞ্জে যুবক গ্রেপ্তার

    এফ. আর. ইমরানজুন 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতারণা। প্রতীকী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ে এবং যৌতুক গ্রহণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের একটি গ্রাম থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

    আটক ফয়সাল আহমেদ (৩৩) নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মুঠোফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

    এ সম্পর্কে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদি তারা লিখিত অভিযোগ না করে, তাহলে পুলিশের পক্ষ থেকে ফয়সাল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আদালতে পাঠানো হবে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল আহমেদ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে মুঠোফোনে কাশিয়ানী উপজেলার একটি গ্রামের স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৫ মে কৌশলে ওই ছাত্রীকে কোর্ট ম্যারেজের (অ্যাফিডেভিট) নামে প্রতারণা করে বিয়ে করেন। এরই মধ্যে ওই ছাত্রীর বাবার কাছ থেকে নানা অজুহাতে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন ফয়সাল। আবারো তিনি টাকা নিতে শ্বশুরবাড়িতে আসেন। এ সময় ওই বাড়ির লোকজন তাঁর পরিচয়পত্র ও কর্মস্থল সম্পর্কে জানতে চান। তখন ফয়সালের অসংগতিপূর্ণ কথাবার্তায় তাঁদের সন্দেহ হয়। তাঁরা ফয়সালকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেন। পরে যৌথ বাহিনী তাঁকে আটক করে কাশিয়ানী থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    অপরাধ

    পাবনার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ে ৭ শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

    জুন 20, 2026
    অপরাধ

    মনোরেল প্রকল্পে রহস্যময় ধোঁকাবাজি

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.