Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ধর্মপাশায় পুলিশ কনস্টেবল ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
    আইন আদালত

    ধর্মপাশায় পুলিশ কনস্টেবল ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

    মনিরুজ্জামানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে পুলিশের এক কনস্টেবল (২৮) গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাতে এক তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    গ্রেপ্তার আইনুল হক (২৮) ধর্মপাশা থানায় কর্মরত। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর দুভাগ গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী তরুণী নেত্রকোনার একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আইনুল হকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত মুঠোফোনে যোগাযোগ করতেন এবং দেখা করতেন।

    গত ২৬ জুন তরুণী ধর্মপাশা উপজেলার মহদীপুর স্পিডবোট ঘাটে গেলে আইনুল তাঁকে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে স্বামী-স্ত্রীর পরিচয়ে ভুয়া তথ্য দিয়ে কক্ষ ভাড়া নেন। পরদিন দুপুর পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আইনুল তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।

    ২৮ জুন পরীক্ষা শেষ হওয়ার পর বিয়ের কথা বললে আইনুল হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। ২৯ জুন রাতে তরুণী ধর্মপাশা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান। এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মপাশা থানায় আইনুল হক বলেন, “আমার ভুল হয়েছে। আমি তাঁকে বিয়ে করতে রাজি। আমার প্রথম স্ত্রীও এতে সম্মতি দিয়েছেন।”

    ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    ভিন্নমতের বিচার, নাকি অসদাচরণের তদন্ত?

    আগস্ট 12, 2026
    অপরাধ

    হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত, এক বেঞ্চ কর্মকর্তার বেতন বন্ধ

    আগস্ট 12, 2026
    আইন আদালত

    চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন আবেদন নামঞ্জুর

    আগস্ট 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.