Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেখ রেহানার স্বামী-দেবরের ১৫ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ
    আইন আদালত

    শেখ রেহানার স্বামী-দেবরের ১৫ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ

    মনিরুজ্জামানJuly 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শেখ রেহানার স্বামী-দেবরের ১৫ কোটি টাকার সম্পত্তি জব্দের আদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং তার ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের গাজীপুর সদরের জমিসহ একটি ১০তলা ভবন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

    বুধবার (২ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জব্দ করা জমি ও ভবনের মূল্য ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    জব্দের আবেদন করেন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম। আবেদনে উল্লেখ করা হয়, শফিক আহমেদ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।

    তারিক আহমেদ সিদ্দিক একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। এর আগেও আদালত তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা ২৪ বিঘা জমি, ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয়। এছাড়া, চলতি বছরের ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

    January 13, 2026
    আইন আদালত

    প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা, টিউলিপসহ ১৯ জনের রায় ২ ফেব্রুয়ারি

    January 13, 2026
    আইন আদালত

    সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়: হাইকোর্ট

    January 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.