Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগের নামে প্রতারণা, দুই নাইজেরিয়ানসহ আটক ৩
    আইন আদালত

    বিনিয়োগের নামে প্রতারণা, দুই নাইজেরিয়ানসহ আটক ৩

    মনিরুজ্জামানজুলাই 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিনিয়োগের নামে প্রতারণা দুই নাইজেরিয়ানসহ আটক ৩
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎের অভিযোগে। তাদের মধ্যে রয়েছেন ফ্র্যাঙ্ক কোকো (৩৬), ইমানুয়েল (৩৬) এবং বাংলাদেশি নারী সুইটি আক্তার (২৭)। র‍্যাব গ্রেপ্তার করেছে দুই নাইজেরিয়ানসহ তিনজনকে।

    গত সোমবার (৭ জুলাই) রাতে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম এই তথ্য জানান। তিনি বলেন, চক্রটি বাংলাদেশি নারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তার হওয়া সুইটি আক্তার বাংলাদেশের কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন।

    র‍্যাব কর্মকর্তা জানান, এই প্রতারকরা একজন বিত্তবান বিদেশি নাগরিকের ছদ্মবেশ ধারণ করে ফেসবুকে বিভিন্ন বিনিয়োগ সুযোগ, বিমানবন্দরের কার্গো সেকশনে ডলারের প্যাকেজ পাঠানো বা কাস্টম ক্লিয়ারেন্সের নাম করে বিদেশ থেকে আসা দামি পণ্য নিষ্পত্তির জন্য চার্জ দাবি করত। জাল ছবি, ছাড়পত্র ও সার্টিফিকেট ব্যবহার করে তারা এই প্রতারণা চালাত।

    লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম জানান, নাইজেরিয়ান ফ্র্যাঙ্ক কোকো ও ইমানুয়েল প্রায় দুই বছর ধরে এই প্রতারণা চালিয়ে আসছিলেন। সুইটি আক্তার তিন মাস আগে তাদের সঙ্গে যুক্ত হন। উল্লেখ্য, কোকো ২ বছর আগে র‍্যাব-১০ এর হাতে গ্রেপ্তার হয়েছিল।

    তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ অর্থ ও বিকাশ অ্যাকাউন্টের প্রায় ১৮ লাখ টাকার স্টেটমেন্ট উদ্ধার করা হয়েছে। সেখানে এখনও অর্থ লেনদেন হচ্ছে। এছাড়া তাদের আরও মোবাইল ব্যাংকিং সিম ও অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।

    এর আগে রোববার রাত থেকে সোমবার দিনভর রাজধানীর বসুন্ধরা ও মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১ তাদের গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ৪টি আইফোন, ৩টি স্মার্ট মোবাইল, ৩টি বাটন ফোন, ১টি ট্যাব এবং ১টি হার্ড ড্রাইভ জব্দ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.