Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফৌজদারি কার্যবিধিতে যুগান্তকারী নতুন অধ্যাদেশ
    আইন আদালত

    ফৌজদারি কার্যবিধিতে যুগান্তকারী নতুন অধ্যাদেশ

    মনিরুজ্জামানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফৌজদারি কার্যবিধিতে যুগান্তকারী নতুন অধ্যাদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’ সংশোধন করে নতুন একটি অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন এই আইনের নাম “The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025”। গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই অধ্যাদেশ জারি করেন। সংশোধিত আইনে যুক্ত হয়েছে নতুন ধারা ১৭৩A, যা বিচার ব্যবস্থায় এক মানবিক সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

    • অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন:
      মামলার তদন্ত চলাকালে যেকোনো পর্যায়ে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার বা সমমর্যাদার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে (IO) মামলার অগ্রগতি জানিয়ে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিতে নির্দেশ দিতে পারবেন।
    • আগাম অব্যাহতির সুযোগ:
      অন্তর্বর্তী প্রতিবেদন বিশ্লেষণে যদি কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া যায়, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সেই প্রতিবেদন আদালতে (ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল) দাখিল করা যাবে। আদালত প্রতিবেদন যাচাই করে সন্তুষ্ট হলে ওই ব্যক্তিকে আগাম অব্যাহতি দিতে পারবেন। এতে নিরপরাধ ব্যক্তিরা দীর্ঘদিন মামলা বা হাজতে থাকার ভোগান্তি থেকে রেহাই পাবেন। তবে, অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।
    • পুনরায় অভিযুক্ত করার সুযোগ:
      অন্তর্বর্তী প্রতিবেদনে অব্যাহতি পাওয়া গেলেও সেটি চূড়ান্ত নয়। পরবর্তী তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে চূড়ান্ত প্রতিবেদনে তার নাম আবারও অন্তর্ভুক্ত করা যাবে। এতে প্রকৃত অপরাধীরা ছাড় পাওয়ার সুযোগ পাবে না।

    বিশ্লেষকদের মতে, নতুন এই বিধান বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এতে নিরপরাধ ব্যক্তিদের হয়রানির ঝুঁকি কমবে এবং বিচার ব্যবস্থার উপর চাপও কিছুটা হ্রাস পাবে। অধ্যাদেশটি ১০ জুলাই গেজেটে প্রকাশিত হওয়ার দিন থেকেই কার্যকর হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.