Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উবার চালককে মারধরের ঘটনায় নোবেল আটক
    আইন আদালত

    উবার চালককে মারধরের ঘটনায় নোবেল আটক

    মনিরুজ্জামানজুলাই 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এবার রাস্তায় গাড়ি চালককে মারধর নোবেলের, থানায় নিয়ে গেল পুলিশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উবার চালককে মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। আজ রবিবার (২০ জুলাই) সকালে মিরপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, নোবেল মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করেন। এই ঘটনায় আশপাশে অনেক মানুষ জড়ো হলে নোবেল তোপের মুখে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পাশাপাশি ভাড়ার গাড়ি ও চালককেও আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর কোনও পক্ষ অভিযোগ না থাকায় সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

    উবার চালক আকবর হোসেন জানান, নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। গন্তব্যে পৌঁছে নোবেল গাড়ি থেকে নামতে চাননি। তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি শুরু করেন। পরে তাদের মধ্যে তর্কাবর্ত শুরু হয়। এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে তাকে মারধর করেন।

    মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন, “রাতে রাস্তায় ড্রাইভারের সঙ্গে নোবেলের ঝগড়া হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরে সমঝোতা হওয়ায় সবাইকে ছেড়ে দেওয়া হয়।” উল্লেখ্য, নোবেল গত মাসের ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান। এর আগে ২০ মে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়। ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মামলার বাদীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

    জুন 18, 2026
    অপরাধ

    রিজার্ভ চুরি মামলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৬৪ জনের বিরুদ্ধে খসড়া চার্জশিট

    জুন 18, 2026
    অপরাধ

    মাদক আইনে বড় ফাঁক, গডফাদার শনাক্তে বাধ্যবাধকতা নেই

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.