Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে ৭৬ হত্যা মামলা
    আইন আদালত

    ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে ৭৬ হত্যা মামলা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গতকাল সোমবার প্রকাশিত আদালতের নথিতে জানানো হয়, ক্ষমতায় থাকার সময় তাঁর নির্দেশে পরিচালিত তথাকথিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এ অন্তত ৭৬ জনকে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

    ৮০ বছর বয়সী দুতার্তে গত মার্চ থেকে নেদারল্যান্ডসের একটি আটককেন্দ্রে বন্দি আছেন। ১১ মার্চ ২০২৫ তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্রেপ্তার হন। পরে তাঁকে আইসিসির তত্ত্বাবধানে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। তবে দুতার্তে গ্রেপ্তারকে সবসময় ‘অবৈধ’ বলে আসছেন। দুতার্তের শাসনামলে ফিলিপাইনে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী নিহত হয়েছিলেন।

    গত জুলাই মাসে আইসিসির ডেপুটি প্রসিকিউটর মামে মান্দিয়ে নিয়াংয়ের সই করা অভিযোগপত্র জমা পড়ে। এতে বলা হয়, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক ডজন হত্যাকাণ্ডে দুতার্তের ব্যক্তিগত দায় রয়েছে। প্রথম অভিযোগটি তাঁর দাভাও শহরের মেয়র থাকাকালীন সময়ের। নথি অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯ জনকে হত্যায় তিনি ‘পরোক্ষ সহ–অপরাধী’ ছিলেন।

    দ্বিতীয় ও তৃতীয় অভিযোগ দুতার্তে প্রেসিডেন্ট থাকার সময়ের। এর মধ্যে ২০১৬ ও ২০১৭ সালে গুরুত্বপূর্ণ ১৪ জনকে হত্যার অভিযোগ রয়েছে। আর শেষ অভিযোগে বলা হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নিম্নস্তরের অভিযুক্তদের বিরুদ্ধে চালানো ‘ক্লিয়ারেন্স’ অভিযানে ৪৩ জন নিহত হন। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, এসব হত্যাকাণ্ড পুলিশ ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর হাতে সংঘটিত হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলে ফিলিস্তিনি সম্প্রদায়গুলোতে সংগঠিত অপরাধ কেন এত বেড়েছে?

    সেপ্টেম্বর 2, 2026
    আন্তর্জাতিক

    ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

    সেপ্টেম্বর 2, 2026
    আন্তর্জাতিক

    নুয়াকোটের এক বাড়িতেই মিলল ২৪ মরদেহ

    সেপ্টেম্বর 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    মোবাইলের ব্যালান্স দিয়ে বছরে ৫০ হাজার টাকার কেনাকাটার সুযোগ

    অর্থনীতি সেপ্টেম্বর 2, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.