Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালতের এজলাসে বিচারককে গুলি করে হত্যা
    আইন আদালত

    আদালতের এজলাসে বিচারককে গুলি করে হত্যা

    মনিরুজ্জামানঅক্টোবর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আলবেনিয়ার রাজধানী তিরানায় আদালতের ভেতরে এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার আপিল আদালতে চলমান একটি মামলার শুনানির সময় এই ঘটনা ঘটে।

    নিহত বিচারকের নাম আস্ত্রিত কালায়া। তিনি তিরানা আপিল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এক ব্যক্তি আদালতে বিচারকের উপর গুলি চালালে কালায়া গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা একটি জমি বিরোধ সংক্রান্ত মামলার বাদী এবং তার ছেলে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

    পুলিশ ৩০ বছর বয়সী এক পুরুষকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। স্থানীয় গণমাধ্যম তাকে এলভিস শকম্বি হিসেবে চিহ্নিত করেছে। ধারণা করা হচ্ছে, মামলায় পরাজয়ের আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে তিনি এই হামলা চালান। ঘটনার পর তার চাচা এবং আদালতের এক নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

    আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা নিহত বিচারকের পরিবারকে গভীর শোক জানিয়েছেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত শাস্তি দাবি করেছেন। এছাড়া আদালতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং অবৈধ অস্ত্র বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা সালি বেরিশা বলেন, বিচারক দায়িত্ব পালনকালে নিহত হওয়ার ঘটনা ৩৫ বছরের মধ্যে প্রথম। তিনি বলেন, “আজকের এই ঘটনা পুরো আলবেনীয় সমাজের জন্য গভীর আত্মসমালোচনার দিন।” দেশটির প্রধান প্রসিকিউটর ওলসিয়ান চেলা বলেন, “এই ঘটনা শুধু এক প্রাণহানি নয়, এটি ন্যায়বিচার ও বিচারব্যবস্থার ভিত্তির ওপর আঘাত।”

    বিচারক আস্ত্রিত কালায়া ৩০ বছরেরও বেশি সময় আইন পেশায় কাজ করেছেন। ২০১৯ সালে তিনি তিরানার আপিল কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান। জাতিসংঘ সমর্থিত আঞ্চলিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে আলবেনিয়ায় জনসম্মুখে বন্দুক–সংক্রান্ত ৪৩টি ঘটনা ঘটেছে। এটি বলকান অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    কক্সবাজারে লিগ্যাল এইডের বিস্ময়কর সাফল্য—চার মাসে মামলা নিষ্পত্তি ১০৭ শতাংশ

    এপ্রিল 28, 2026
    অপরাধ

    বদলি-পদোন্নতির খেলায় এখনো সক্রিয় আইন মন্ত্রণালয়ের সেই সিন্ডিকেট

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.