Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত
    আইন আদালত

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত

    মনিরুজ্জামাননভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিচারপতি সূর্য কান্ত। গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করান। বিদায়ী প্রধান বিচারপতি বিআর গভাই-ই তাঁর নাম সুপারিশ করেছিলেন। তবে সূর্য কান্ত খুব বেশি দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন না। তিনি আগামী ১৪ মাস ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে থাকবেন।

    গতকাল (২৪ নভেম্বর) ভারতের প্রধান বিচারপতি হিসেবে বিআর গভাইয়ের মেয়াদ শেষ হয়। এরপরই বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। বিচারপতি সূর্য কান্তের জন্ম ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার এক মধ্যবিত্ত পরিবারে। তিনি ১৯৮৪ সালে হিসার থেকে আইন পেশায় যাত্রা শুরু করেন। পরে চণ্ডীগড়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। দীর্ঘ আইনি পথচলায় তিনি দ্রুতই পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০০ সালে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি। ২০০১ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। ২০০৪ সালে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

    ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। পরে তাঁর পদোন্নতি হয় ভারতের সুপ্রিম কোর্টে। ২০২৪ সালের নভেম্বর থেকে তিনি সুপ্রিম কোর্টের লিগাল সার্ভিস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

    প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সূর্য কান্ত জানান যে তাঁর প্রথম কাজ হবে ভারতের সব হাইকোর্টের সঙ্গে যোগাযোগ বাড়ানো। জেলা ও নিম্ন আদালতের কোথায় সমস্যা রয়েছে তা চিহ্নিত করাই তাঁর অগ্রাধিকার হবে। দীর্ঘদিন ধরে বিচারাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত শুনানি নিশ্চিত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাঁচ, সাত ও নয় সদস্যের বেঞ্চ গঠনের ঘোষণাও দেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্প চাইলে কি সত্যিই ইরানে পরমাণু বোমা ফেলতে পারবেন?

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

    এপ্রিল 26, 2026
    আইন আদালত

    আইনজীবীদের সম্মান গড়ে ওঠে জ্ঞান ও দক্ষতায়—স্লোগান বা শোডাউনে নয়

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.