Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুলাই 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টুরিস্ট ভিসাকে ঢাল বানিয়ে মানব পাচার
    অপরাধ

    টুরিস্ট ভিসাকে ঢাল বানিয়ে মানব পাচার

    নিউজ ডেস্কজুলাই 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘শাপলা’ নামে পরিচিত একটি গোপন কোডের অসঙ্গতি ধরা পড়ায় টুরিস্ট ভিসায় মালয়েশিয়াগামী ৭৬ জন যাত্রীকে ঘিরে কথিত মানব পাচারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্বস্তির হলেও এর অন্তর্নিহিত বাস্তবতা গভীর উদ্বেগের জন্ম দেয়।

    কারণ, এটি কেবল একটি অপরাধচক্রের তৎপরতার বিষয় নয়; বরং দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থার দুর্বলতা এবং সম্ভাব্য দুর্নীতির ইঙ্গিতও বহন করে। এমন ঘটনা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নথিপত্রে অসংগতি থাকা সত্ত্বেও এত বিপুলসংখ্যক যাত্রী কীভাবে চেক-ইন, নিরাপত্তা যাচাই এবং ইমিগ্রেশনের একাধিক ধাপ অতিক্রম করে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন? এই প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর খুঁজে বের করা এখন জরুরি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া এমন ঘটনা ঘটা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

    অতীতেও বিমানবন্দরের দায়িত্বশীল কিছু কর্মকর্তার বিরুদ্ধে মানব পাচারচক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। সাম্প্রতিক তদন্তেও পুলিশসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এসব তথ্য ইঙ্গিত দেয়, বিচ্ছিন্ন কিছু ব্যক্তি নয়, বরং বিমানবন্দরের ভেতরে একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

    মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বৈধভাবে কর্মী পাঠানোর সুযোগ সীমিত হয়ে যাওয়ায় অপরাধচক্র এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে। শুধু মালয়েশিয়া নয়, ওমরাহ ভিসায় সৌদি আরব পাঠিয়ে সেখান থেকে কাতার ও মিসর হয়ে নৌপথে ইতালিতে মানুষ পাচারের অভিযোগও অতীতে সামনে এসেছে। ফলে এটি কেবল একটি দেশের সঙ্গে সম্পর্কিত সমস্যা নয়; বরং আন্তর্জাতিক মানব পাচারচক্রের বিস্তৃত কার্যক্রমের অংশ বলেই প্রতীয়মান হয়।

    এ ধরনের অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থার প্রতি বিদেশি অংশীদার ও এয়ারলাইন্সগুলোর আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিমানবন্দরকে মানব পাচারের রুটে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হলে ইমিগ্রেশন ও সিভিল এভিয়েশনের অভ্যন্তরে সক্রিয় দুর্নীতিগ্রস্ত চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

    এর পাশাপাশি নিরাপত্তা ও যাত্রী যাচাই প্রক্রিয়াকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ করতে হবে। কার্যকর তদারকি, জবাবদিহি নিশ্চিত করা এবং অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    জাল নোট প্রতিরোধে আসছে নতুন আইন

    জুলাই 9, 2026
    অপরাধ

    নিম্নমানের পণ্য-শিশুখাদ্য বিক্রি, আলমাস সুপার শপে ৫ লাখ জরিমানা

    জুলাই 9, 2026
    অপরাধ

    কৃষির ‘পার্টনার’ প্রকল্পে হাজার কোটি টাকার গরমিল

    জুলাই 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার আশঙ্কা

    বাংলাদেশ জুলাই 9, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.