Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতির মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে
    অপরাধ

    দুর্নীতির মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা কারাগারে

    নিউজ ডেস্কজুলাই 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জমির দখল নিয়ে বিরোধ হলে আইনি যে ধারা প্রয়োগ করবেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রপ্তানির নামে ভুয়া কাগজপত্র ব্যবহার করে প্রায় ১৮ কোটি ৬১ লাখ টাকা বিদেশ থেকে দেশে আনা এবং সরকারের রপ্তানি প্রণোদনার প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১১ কাস্টমস কর্মকর্তার জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

    দুদকের প্রসিকিউটর জানান, অভিযুক্ত ১১ কর্মকর্তা এর আগে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে গত ১৬ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। ওই সময় আদালত তাদের জামিনের মেয়াদ পরবর্তী নির্ধারিত তারিখ পর্যন্ত বহাল রাখেন। পরে তারা স্থায়ী জামিনের আবেদন করলে দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির ও মবিন উল ইসলাম, সাবেক সহকারী কমিশনার মো. জয়নাল আবেদীন, রাজস্ব কর্মকর্তা জমির হোসেন, এ এইচ এম নজরুল ইসলাম, আমির হোসেন সরকার, গৌরাঙ্গ চন্দ্র চৌধুরী, ফরিদ উদ্দিন সরকার, মো. মঞ্জুরুল হক, সাবেক রাজস্ব কর্মকর্তা মো. আব্দুস সাত্তার এবং বাসুদেব পালক।

    মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে ১১ কাস্টমস কর্মকর্তাসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, তারা পরস্পরের যোগসাজশে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া রপ্তানি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ অবৈধভাবে গ্রহণ এবং সরকারি প্রণোদনা আত্মসাৎ করেছেন।

    তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরে পণ্য রপ্তানির তথ্য দেখিয়ে দো এম্পেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ১৮ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৪০৪ টাকা দেশে আনেন। পাশাপাশি ৩৪টি রপ্তানি চালানের বিপরীতে প্রায় ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা সরকারি নগদ প্রণোদনা গ্রহণ করা হয়। তবে তদন্তে এসব চালানের বিপরীতে প্রকৃতপক্ষে কোনো পণ্য বিদেশে রপ্তানির প্রমাণ পাওয়া যায়নি।

    মামলার বিবরণে আরও বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে প্রতিষ্ঠানটি মোট ৪১টি বিল অব এক্সপোর্ট জমা দেয়। এর মধ্যে মাত্র সাতটি চালানের ক্ষেত্রে কৃষিপণ্য রপ্তানির সত্যতা পাওয়া গেলেও বাকি ৩৪টি চালানের বিপরীতে কোনো রপ্তানি হয়নি। তা সত্ত্বেও এসব চালানের বিপরীতে অগ্রিম মূল্য হিসেবে ২২ লাখ ১৮ হাজার ১৭ দশমিক ৪৪ মার্কিন ডলার অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে নথিতে দেখানো হয়।

    দুদকের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে ভুয়া রপ্তানির তথ্য ব্যবহার করে বিদেশি মুদ্রা প্রত্যাবাসনের নথি তৈরি করা হয়েছে, অন্যদিকে একই তথ্যের ভিত্তিতে সরকারের নগদ রপ্তানি প্রণোদনাও উত্তোলন করা হয়েছে, যা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের শামিল। মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ড্রাইভার থেকে বিলাসবহুল সাম্রাজ্য—কীভাবে গড়ে উঠল সম্পদের পাহাড়?

    জুলাই 12, 2026
    অপরাধ

    বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত

    জুলাই 12, 2026
    অপরাধ

    মজুত থেকে কর-ভ্যাট—একের পর এক অনিয়মে খান ব্রাদার্স

    জুলাই 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.