Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার একজন
    অপরাধ

    বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার একজন

    নিউজ ডেস্কজুলাই 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল নগরীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযানে নেমেছে।

    বরিশাল কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর সদর রোড এলাকায় নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলার ঘটনা ঘটে। আহত হওয়ার পর তিনি রোববার সকালে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

    মামলায় তাঁর চাচা নজরুল ইসলাম খান, রেজাউল ইসলাম সাব্বির, জাহিদুল ইসলাম রাজুসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে চাঁদনী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুল ইসলাম জানান, হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় নাম থাকা অন্য অভিযুক্তদেরও আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

    মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ এবং ১০ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘবদ্ধ একটি দল শনিবার সন্ধ্যায় বরিশাল নগরের সদর রোডে সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

    নাদিমা মোহাম্মদী খান অভিযোগ করেন, তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ভবিষ্যতে যাতে তিনি আর ওই বাড়িতে যেতে না পারেন, সেই উদ্দেশ্যেই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তাঁর দাবি, এ ঘটনায় তাঁর চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয় ছিল।

    অন্যদিকে, মামলার এজাহারে হামলায় জড়িতদের বিরুদ্ধে মাদকসেবন ও মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট থাকারও অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. হান্নান বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।

    পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ, ঘটনার পেছনের পরিকল্পনা এবং অভিযুক্তদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

    জুলাই 20, 2026
    অপরাধ

    আমরা কার?—পুশইনের পর রাষ্ট্রহীন মানুষের জীবনের নির্মম গল্প

    জুলাই 20, 2026
    অপরাধ

    আবারও গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম

    জুলাই 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.