Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সীমান্তে সাবাজপুর চা বাগান দখল: প্রশাসনের পদক্ষেপ কোথায়?
    অপরাধ

    সীমান্তে সাবাজপুর চা বাগান দখল: প্রশাসনের পদক্ষেপ কোথায়?

    হাসিব উজ জামানNovember 20, 2024Updated:November 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী সাবাজপুর চা বাগান দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা চলছে। ২০০৭ সালে স্কয়ার গ্রুপ ইজারা নেওয়া এই বাগানের প্রায় ৫৪০ একর জমি দখলে নিয়েছে স্থানীয় একটি গোষ্ঠী। তারা সেখানে ঘর তুলেছে, কলা, পান ও সবজি চাষ করছে।

    এই দখলদার গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন মো. নিয়াজ, মো. ইব্রাহিম, আবদুর রহমানসহ বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি। অভিযোগ রয়েছে, দখলদারদের পেছনে আছেন সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়, বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান সুয়েব আহমদ। দখলদাররা বোবারথল, ইসলামপুর এবং আশপাশের গ্রাম থেকে এসে দলবদ্ধভাবে বাগানের জমি দখলে নিয়েছে।

    ২০২২ সালের ১৮ জুন দখলের এই প্রক্রিয়া শুরু হয়। প্রথমদিকে দখলদাররা ছোট ছোট দল নিয়ে টিলার ওপর ঘর তোলে। এরপর জমির আরও অংশে চাষাবাদ শুরু করে। দুই বছরে দখলদারদের এই দল আরও শক্তিশালী হয়ে উঠেছে।

    স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়েই এই দখল সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্কয়ার গ্রুপের করপোরেট হেড অফিসের ডিজিএম মেজর নুরুজ্জামান (অব.) বলেন, “দখলদাররা চা গাছ কেটে, বাঁশ বিক্রি করে আর্থিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। আমরা জমিতে প্রবেশও করতে পারি না। সরকার ও প্রশাসনের সহযোগিতা ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়।”

    বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক দয়াময় বিশ্বাস জানান, দখলদারদের বাধার মুখে বাগানের শ্রমিকরা কাজ করতে পারছেন না। চা বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিবছর আড়াই শতাংশ জমিতে নতুন চা বাগান তৈরি করতে হয়। দখলের কারণে তা সম্ভব হচ্ছে না, ফলে চা উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সরকারও রাজস্ব হারাচ্ছে।

    এদিকে প্রশাসন এ বিষয়ে একাধিকবার বৈঠক করেছে। তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “সম্প্রতি এই অভিযোগ পেয়েছি। দ্রুত সমাধানে কাজ করছি। জরিপ পরিচালনার পাশাপাশি বিরোধপূর্ণ এলাকার গাছ কাটায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

    সমাধানের জন্য সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। জমি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। সীমানা নির্ধারণের জন্য সঠিকভাবে সার্ভে পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই এই সংকটের সমাধান করতে পারে।

    বর্তমানে প্রায় এক-পঞ্চমাংশ জমি বাগান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। দখলদাররা সেখানে কৃষিকাজ চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় বাগানের অর্থনৈতিক ক্ষতি অব্যাহত রয়েছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে।

    সীমান্তবর্তী এই চা বাগানের সংকট শুধু একটি প্রতিষ্ঠান বা এলাকার সমস্যা নয়; এটি দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের স্থিতিশীলতার ওপর বড় হুমকি। এখন দেখার বিষয়, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ফেলানী হত্যা: ঝুলন্ত রায়, অসমাপ্ত ন্যায়বিচার

    January 14, 2026
    অপরাধ

    জোরপূর্বক গুমের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

    January 14, 2026
    অপরাধ

    রোগীবাহী গাড়ি আটকে দেয় ‘অ্যাম্বুলেন্স চক্র’, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই নিহত রোগী

    January 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.