Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এডিপি প্রকল্পে ২৪ বিলিয়ন ডলার দুর্নীতিতে চলে গেছে: শ্বেতপত্র কমিটি
    অপরাধ

    এডিপি প্রকল্পে ২৪ বিলিয়ন ডলার দুর্নীতিতে চলে গেছে: শ্বেতপত্র কমিটি

    ইভান মাহমুদনভেম্বর 30, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তথ্যমতে, গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা ৬০ বিলিয়ন ডলারের মধ্যে ১৪–২৪ বিলিয়নই (টাকার অঙ্কে প্রায় ১.৬১-২.৮ লাখ কোটি টাকা) রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাজেট বৃদ্ধিতে হারিয়ে গেছে বলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সূত্রে জানা গেছে।

    আগামীকাল (১ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার ঠিক একদিন আগে এ তথ্য বেরিয়ে এলো।

    এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, তাদের প্রতিবেদনে বেশ কয়েকটি অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয় উল্লেখ করা হবে। বিশেষ করে ব্যাংকিং খাতের অবস্থা এবং বিগত সরকারের আমলে গত ১৫ বছরে দেশের বাজার থেকে যেভাবে পুঁজি হারিয়েছে– তার বিস্তারিত উল্লেখ থাকবে প্রতিবেদনে।

    আগামী সোমবারের (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান তিনি।

    এর আগে শ্বেতপত্র কমিটির একজন সদস্য বলেছিলেন— এস আলম গ্রুপের মতো প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের বড় অঙ্কের ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও খেলাপিদের শ্রেণীবদ্ধকরণ বা ক্লাসিফিকেশন করতে বাধা দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর।

    সূত্রমতে,কমিটির ওই সদস্য নাম প্রকাশ না করার শর্তে আরও বলেন, “এ ধরনের হস্তক্ষেপের কারণে এস আলম গ্রুপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো সন্দেহজনক পরিস্থিতিতেও বিপুল পরিমাণ ঋণ নিয়ে গেছে।”

    তথ্য অনুসন্ধান কমিটি আরও জানিয়েছে, ক্ষমতাচ্যুত বিদায়ী সরকার দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ও দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থার তথ্য প্রকাশ করেনি। প্রকৃত পরিসংখ্যানের চেয়ে তা কমিয়ে প্রকাশ করেছে বিগত সরকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    আগে ফাঁকা গুলি পরে পায়ে, মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নামছেন কর্মকর্তারা

    জুন 24, 2026
    অর্থনীতি

    বিদ্যুতের আলোয় বৈষম্যের ছায়া

    জুন 24, 2026
    আইন আদালত

    বিচারাঙ্গনে নতুন ইতিহাস: প্রথমবার মামলা জিতল এআই ল’ ফার্ম

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.