Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এস আলম গ্রুপের এক ব্যাংক থেকেই বেনামি ঋণ প্রায় ৩৮ হাজার কোটি টাকা
    অপরাধ

    এস আলম গ্রুপের এক ব্যাংক থেকেই বেনামি ঋণ প্রায় ৩৮ হাজার কোটি টাকা

    ইভান মাহমুদজানুয়ারি 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এস আলম গ্রুপের এক ব্যাংক থেকেই বেনামি ঋণ প্রায় ৩৮ হাজার কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় ৬৩ শতাংশ এস আলম গ্রুপের। ২৫৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। যার অধিকাংশই বেনামি, কাগুজে ও অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে। এস আলম গ্রুপ জামানত রেখেছেন মাত্র ৪ হাজার ৭৪৮ কোটি টাকার সম্পদ, যা তার ঋণের মাত্র ১২ শতাংশ।

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত ঋণ দিয়েছে ৬০ হাজার ৪৯৪ কোটি টাকা। এর মধ্য থেকে প্রায় ৩৮ হাজার কোটি এস আলম গ্রুপের ঋণ।

    সংশ্লিষ্টরা বলছেন, একজন পরিচালক নিজের প্রতিষ্ঠান থেকে খুব বেশি ঋণ নিতে পারেন না। শেয়ারের মাত্র ২৫ শতাংশ ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এ কারণে কাগুজে, বেনামি ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ বের করে এস আলম গ্রুপ। সম্প্রতি ব্যাংকের ২৪টি শাখায় বিশেষ পরিদর্শন পরিচালনা করা হয়। খোদ ব্যাংক থেকেই গঠিত তদন্ত কমিটির সদস্যদের পরিদর্শন প্রতিবেদনে চাঞ্চল্যকর এসব তথ্য উঠে আসে। পরিদর্শনে বের হওয়া এস আলম গ্রুপের নামে-বেনামে ঋণের তালিকা দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) পাঠানো হয়েছে। এ তালিকা যুগান্তরের হাতে এসে পৌঁছেছে।

    প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, মেসার্স এমডি তমিজউদ্দিনের নামে চলতি মূলধন খাতে ৫৬ কোটি টাকা। কোনো ধরনের জামানত ছাড়াই সাধারণ ‘কর্জ’ নামে আরও নেন ১৬৬ কোটি টাকা। দ্বিতীয় ঋণটি এখন খেলাপি। এমডি আহসান আজাদের নামে চলতি মূলধন খাতে ৩১ কোটি এবং কোনো ধরনের জামানত ছাড়াই সাধারণ কর্জ নামে আরও নেন ১৩১ কোটি টাকা। এখানেও দ্বিতীয় ঋণটি এখন খেলাপি। সোলাইমান এন্টারপ্রাইজের নামে ৮৮ কোটি টাকা জামানতের বিপরীতে ১৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। ইউনিভার্সাল মেডিকেয়ার লিমিটেডের নামে চলতি মূলধন বাবদ দেওয়া হয় ১ কোটি টাকা। আরমাডা স্পিনিং মিলসের নামে মাত্র ৯০ কোটি টাকা জামানত রেখে ৪৬৮ কোটি টাকা বের করা হয়েছে। এর মধ্যে খেলাপি ১৭৩ কোটি টাকা। গ্যালকো স্টিল লিমিটেডের নামে কোনো প্রকার জামানত ছাড়াই দেওয়া হয়েছে ২৫ কোটি টাকা। পুরোটাই খেলাপি। এছাড়াও সগো ইন্টারন্যাশনালসহ পাঁচ ব্যক্তিকে কোনো জামানত ছাড়াই দেওয়া হয় ৩ কোটি ২৩ লাখ টাকা।

    সিদ্দিক এন্টারপ্রাইজের নামে মাত্র ৪২ কোটি টাকা জামানতের বিপরীতে দেওয়া হয় ৩৭৮ কোটি টাকা। সানসাইন ট্রেডিং হাউজের নামে মাত্র ৪৪ কোটি জামানতের বিপরীতে দেওয়া হয়েছে ৩৮৬ কোটি টাকা। লাইফ লং ট্রেড ইন্টারন্যাশনালের নামে দেওয়া হয়েছে ৩৯০ কোটি, যেখানে জামানত মাত্র ৪৯ কোটি টাকা। ইন্ডিগো ট্রেডিং করপোরেশনের নামে দেওয়া হয়েছে ৩৮৭ কোটি টাকা। জামানত মাত্র ৫৩ কোটি টাকা। মেসার্স গ্রিন এক্সপোজ ট্রেডার্সের নামে ১০৬ কোটি জামানতের বিপরীতে দেওয়া হয়েছে ৪২৫ কোটি টাকা। ফেন্সিফেয়ার করপোরেশনকে ১০৫ কোটি টাকা জামানতের বিপরীতে ঋণ দেওয়া হয় ১১৩ কোটি টাকা। জেসমিন ট্রেডিং করপোরেশনের মাত্র ৫৩ কোটি টাকা জামানতের বিপরীতে ঋণ দেওয়া হয় ৩৭০ কোটি টাকা। চট্টগ্রামের বন্দর টিলা শাখার জিনিয়াস ট্রেডিং মাত্র ১ কোটি ৯৮ লাখ টাকা জামানত রেখে বের করে নিয়েছে ৪৫৯ কোটি টাকা। এ শাখা থেকে নামমাত্র জামানতে বের করে নেওয়া হয়েছে আরও প্রায় ১৮০০ কোটি টাকা।

    খাতুনগঞ্জ শাখার আনসার এন্টারপ্রাইজ, দুলারি এন্টারপ্রাইজ, মুসা এন্টারপ্রাইজ ও গিয়াস করপোরেশন-এ চার প্রতিষ্ঠানকে কোনো জামানত ছাড়াই দেওয়া হয় ১১২৭ কোটি টাকা। মহাখালী শাখায় ফার্স্ট কমিউনিকেশন লিমিটেড ৭৮ কোটি, ইসলাম ট্রেডার্স ২২৯ কোটি, জাসমির সুপার অয়েল ২৬২ কোটি টাকা ঋণ নিয়েছে। এক টাকাও জামানত দেয়নি। আগ্রাবাদ শাখার হক এন্টারপ্রাইজ, কাজী ট্রেডার্স ও ইউনিটেক্স স্পিনিং জামানত ছাড়া নিয়েছে ৩২৪ কোটি টাকা। বনানী শাখায় কাজী এডিবল অয়েল দুবারে বের করেছে ১৩০ কোটি টাকা, নেই কোনো জামানত।

    চট্টগ্রামের প্রবর্তক মোড় শাখার শানঘু ভ্যালি কোল্ডস্টোরেজ ইন্ডাস্ট্রিজ, নেক্স-সোর্স লিমিটেড ও ওয়াক বিচ অ্যাপারেলস বায়িং-এই তিন প্রতিষ্ঠান নিয়েছে ৭ কোটি টাকা কোনো জামানত ছাড়াই। মতিঝিল শাখার টাইম সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অনুকূলে দেওয়া হয় ১৯৩ কোটি টাকা, কোনো জামানত নেওয়া হয়নি।

    চট্টগ্রামের জুবিলী রোড শাখার ওপর পরিদর্শন শেষে পরিদর্শক দল উল্লেখ করে, শাখার ভাষ্যমতে সব বিনিয়োগ অর্থাৎ ঋণপ্রস্তাব ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের আসাদগঞ্জ অফিস থেকে উপস্থাপিত এবং তার ব্যক্তিগত সহকারী (পিএস) আকিজ উদ্দিনের প্রত্যক্ষ হস্তক্ষেপে অনুমোদন ও বিতরণ করা হয়। সব মিলে এসব ঋণের সুবিধাভোগী এস আলম নিজেই। একইভাবে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার পরিদর্শক দল উল্লেখ করে, সংশ্লিষ্ট শাখা নির্বাহী ও কর্মকর্তাদের কাছ থেকে মৌখিকভাবে জানা যায়, এসব ঋণ এস আলম ভবন বল প্রয়োগ বা ক্ষমতার অপব্যবহার করে নিয়েছে। ব্যাংক কর্মকর্তারা আরও জানান, এসব ঋণ নিয়েছে এস আলমের স্বার্থসংশ্লিষ্ট কাগুজে কোম্পানি এবং এর সুবিধাভোগী তিনি নিজেই। একই ধরনের বক্তব্য পরিদর্শন হওয়া ২৪টি শাখার প্রায় সব শাখা থেকে এসেছে।

    সার্বিক বিষয়ে জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, এটা ব্যাংকের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত। তবে প্রকৃত তদন্ত হবে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে ফরেনসিক তদন্ত, যা মাত্র শুরু হয়েছে।

    প্রসঙ্গত, বিগত সরকারের আমলে অনিয়ম-দুর্নীতির কারণে সংকটে পড়া ছয় ব্যাংকের সম্পদের মান পর্যালোচনায় দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি। এজন্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ছুটিতে পাঠানো হয়েছে। এ নিরীক্ষায় অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ‘এক পেনাল্টি মিসের কাফফারা দিলেন দুই গোল দিয়ে, এ কেমন মেসি!’

    জুন 23, 2026
    বাংলাদেশ

    ‘ল ডক্টর’ কোচিং: পাসের গ্যারান্টির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

    জুন 22, 2026
    অপরাধ

    ১৪০০ কোটি টাকার প্রকল্পে উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.