Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কামালসহ ১২ এজেন্সির মানব পাচারে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ
    অপরাধ

    কামালসহ ১২ এজেন্সির মানব পাচারে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ

    ইভান মাহমুদমার্চ 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কামালসহ ১২ এজেন্সির মানব পাচারে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার পরিবার, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদসহ ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ৬৭ হাজার ৩৮০ প্রবাসীর কাছ থেকে সরকার-নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার চেয়ে পাঁচগুণ বেশি অর্থ গ্রহণ করে প্রায় ১,১২৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

    গতকাল মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার আসামির তালিকায় ১২টি রিক্রুটিং এজেন্সির ৩২ জন মালিক ও কর্মকর্তা রয়েছেন।

    দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেসার্স ওরবিটাল এন্টারপ্রাইজের মাধ্যমে ছয় হাজার ২৯ প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত ১০০ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। এই প্রতিষ্ঠানের মালিক সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, যার পাশাপাশি মামলায় মুস্তফা কামালকেও আসামি করা হয়েছে। এ ছাড়া মেসার্স ওরবিটাল ইন্টারন্যাশনালের মাধ্যমে দুই হাজার ৯৯৫ জন প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত ৫০ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে যার মালিক মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।

    এ ছাড়া স্নিগ্ধা ওভারসিজ লিমিটেডের মাধ্যমে ছয় হাজার ৬৫৭ জন প্রবাসীর কাছ থেকে ১১১ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা, বিনিময় ইন্টারন্যাশনালের মাধ্যমে পাঁচ হাজার ৪৫৮ জনের কাছ থেকে ৯১ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকা, ফাইভএম ইন্টারন্যাশনালের মাধ্যমে সাত হাজার ১২৪ প্রবাসীর কাছ থেকে ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা, মেসার্স ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে তিন হাজার ৭৮৮ জন থেকে ৬৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

    এসব প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সচিব খোন্দকার শওকত হোসেনসহ আরো অনেকে। এছাড়াও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স আহমদ ইন্টারন্যাশনাল, বিএম ট্রাভেলস লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড ও দ্য ইফতী ওভারসিজের বিরুদ্ধে একই ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

    দুদকের অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়াগামী প্রতিটি প্রবাসীর কাছ থেকে অতিরিক্ত এক লাখ ৬৭ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে। মামলার অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারার উল্লেখ করা হয়েছে। সরকার-নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় ২০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুদক দীর্ঘ অনুসন্ধান চালিয়ে এই মামলাগুলো দায়ের করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.