Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮৭ কোটি টাকার কাজ দখলের চেষ্টা, আওয়ামী লীগ নেতাকে পালাতে সহায়তা বিএনপির
    অপরাধ

    ৮৭ কোটি টাকার কাজ দখলের চেষ্টা, আওয়ামী লীগ নেতাকে পালাতে সহায়তা বিএনপির

    ইভান মাহমুদমার্চ 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৮৭ কোটি টাকার কাজ দখলের চেষ্টা, আওয়ামী লীগ নেতাকে পালাতে সহায়তা বিএনপির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিলেটে ঠিকাদারের কাছ থেকে ৮৭ কোটি টাকার একটি প্রকল্প বাগিয়ে নিতে তাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের বিরুদ্ধে। নির্যাতিত ঠিকাদার শফিকুল ইসলামের ফোনে পুলিশ এলে আজাদকে পালাতে সহযোগিতা করেন স্থানীয় বিএনপি নেতারা। বুধবার সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ক্রিস্টাল হোটেলে এ ঘটনা ঘটে।

    আজাদ হোসাইন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি তাহিরপুর উপজেলার বালুজড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। অন্যদিকে, ভুক্তভোগী ঠিকাদার শফিকুল ইসলাম নগরীর সুবিদবাজারের বাসিন্দা হলেও তার মূল বাড়ি সুনামগঞ্জে।

    প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, গত ডিসেম্বরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের উন্নয়নকাজের জন্য ৮৭ কোটি ৬০ লাখ টাকার কার্যাদেশ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই কাজের দায়িত্ব পান শফিকুল ইসলাম। তিনি সহযোগিতার জন্য আজাদ হোসাইনকে অর্ধেক অংশীদারিত্ব দেওয়ার চুক্তি করেন। তবে কাজ চলাকালীন সময়েই আজাদ এককভাবে প্রকল্পের নিয়ন্ত্রণ নিতে চাইলে বুধবার দুপুরে ক্রিস্টাল হোটেলে শফিকুল ইসলামকে ডেকে নেন। সেখানে স্ট্যাম্প পেপার বের করে তাকে অংশীদারিত্ব ছেড়ে দেওয়ার জন্য সই করতে বাধ্য করার চেষ্টা করা হয়। শফিকুল রাজি না হলে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা তার পোশাকও ছিঁড়ে ফেলে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আজাদ পালানোর চেষ্টা করেন। এ সময় মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, দলীয় কর্মী মিলটন ও হোটেল মালিক নিশু দাস হোটেলে এসে আজাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। পরে তারা কৌশলে তাকে হোটেল থেকে পালাতে সহায়তা করেন। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের বিনিময়ে বিএনপি নেতারা আজাদকে পালিয়ে যেতে সহায়তা করেছেন।

    এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ঠিকাদার শফিকুল ইসলাম। তিনি বলেন, “কাজের জন্য আজাদকে অংশীদার করেছিলাম, কিন্তু এখন তিনি পুরো প্রকল্প এককভাবে দখলে নিতে চেয়েছেন এবং এর জন্য আমাকে হুমকি দিয়েছেন ও নির্যাতন করেছেন। পরিস্থিতির সুযোগ নিয়ে আজাদ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।”

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিএনপি নেতা সাদিকুর রহমান বলেন, “আমার এলাকায় হোটেলটি অবস্থিত। বের হওয়ার পথে কিছু ঝামেলা হচ্ছিল তাই আমি এগিয়ে যাই। আওয়ামী লীগ নেতাকে পালাতে কারা সহায়তা করেছে তা জানি না। পুলিশই এ বিষয়ে ভালো বলতে পারবে।”

    এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক শামসুল হাবিব জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে সেখানে বিএনপির কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.