Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ার কারসাজিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮০ কোটি টাকা জরিমানা
    অপরাধ

    শেয়ার কারসাজিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮০ কোটি টাকা জরিমানা

    ইভান মাহমুদমার্চ 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শেয়ার কারসাজিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮০ কোটি টাকা জরিমানা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে কারসাজির অভিযোগে এক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৭৯.৯২ কোটি টাকা জরিমানা করেছে। ফেব্রুয়ারি মাসে নেওয়া এই সিদ্ধান্তের আওতায় সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফাইন ফুডস এবং ফরচুন শুজ লিমিটেডের শেয়ার সংক্রান্ত কারসাজির অভিযোগ আনা হয়েছে।

    শেয়ার কারসাজিতে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮০ কোটি টাকা জরিমানা

    বিএসইসি’র তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন কোম্পানির শেয়ার কৃত্রিমভাবে বাড়ানোর জন্য একাধিক লেনদেন পরিচালনা করেছেন। যাদের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন: মো. আবুল খায়ের (১১.০১ কোটি টাকা), আবুল কালাম মাতবর (৭.২১ কোটি টাকা), কাজী সাদিয়া হাসান (২৫.০২ কোটি টাকা), কনিকা আফরোজ (১৯.০১ কোটি টাকা), কাজী ফরিদ হাসান (৩৫ লাখ টাকা), কাজী ফুয়াদ হাসান (৩৫ লাখ টাকা), ডিআইটি কো-অপারেটিভ (৫ কোটি টাকা), মোহাম্মদ শামসুল আলম (৫৭.৫০ লাখ টাকা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (১ লাখ টাকা), সাজিয়া জেসমিন (৪৯ লাখ টাকা), সুলতানা পারভীন (১১ লাখ টাকা), এএএ এগ্রো এন্টারপ্রাইজ (৭৫ লাখ টাকা), আরবিম টেকনো (২৩ লাখ টাকা) ও মো. ফরিদ আহমেদ (১ লাখ টাকা)।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২১ সালের ২৮ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত তদন্ত পরিচালনা করে। এতে দেখা যায়, মো. আবুল খায়ের ও তার সহযোগীরা সোনালী পেপারের ৭ লাখ ৩৭ হাজার ৭১টি শেয়ার ক্রয় করেন এবং কোম্পানির মোট শেয়ারের ১১.২৭ শতাংশ লেনদেন করেন। এই সময়ে তারা ৭২ লাখ টাকা ক্যাপিটাল গেইন রিয়ালাইজ করেন এবং আনরিয়ালাইজড ক্যাপিটাল গেইন ছিল ৯.৩০ লাখ টাকা। এ জন্য ছয়জন ব্যক্তিকে মোট ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    এই কোম্পানির শেয়ারের মূল্য কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে মোট ১.৯৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মূল কারসাজিকারী মোহাম্মদ শামসুল আলমকে ৩৭.৫০ লাখ টাকা, তার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা, স্ত্রী সাজিয়া জেসমিনকে ৪৯ লাখ টাকা এবং তার বোন সুলতানা পারভীনকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার প্রতিষ্ঠান এএএ অ্যাগ্রো এন্টারপ্রাইজকে ৭৫ লাখ টাকা এবং আরবিম টেকনোকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    ডিএসই ২০২১ সালের ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ফরচুন শুজের শেয়ার কারসাজির তদন্ত পরিচালনা করে। এতে উঠে আসে যে, মো. আবুল খায়ের ও তার সহযোগীরা কোম্পানির ১.৭১ কোটি শেয়ার ক্রয় করে মোট শেয়ারের ৩৭.৮৪ শতাংশ লেনদেন করেন। তারা ৭৭.১৫ কোটি টাকা ক্যাপিটাল গেইন রিয়ালাইজ করেন এবং আনরিয়ালাইজড গেইন ছিল ৪২.৩৮ কোটি টাকা। এ কারণে বিএসইসি চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৭৭.২ কোটি টাকা জরিমানা করেছে।

    বিএসইসি তাদের নজরদারি বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তিরা শেয়ারের কৃত্রিম চাহিদা তৈরি করতে একাধিক ব্রোকারেজ ফার্ম ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। তারা স্টক এক্সচেঞ্জে ঘোষণা না দিয়েই কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছেন যা নিয়ম বহির্ভূত। নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই ধরনের কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.