Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালতের নির্দেশের পরেও প্রাইম ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না
    অপরাধ

    আদালতের নির্দেশের পরেও প্রাইম ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না

    ইভান মাহমুদএপ্রিল 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আদালতের নির্দেশের পরেও প্রাইম ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উচ্চ আদালতের নির্দেশের পরেও প্রাইম ব্যাংক পিএলসি সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের স্ত্রী এবং সন্তানের একশ কোটি টাকার এফডিআর ফেরত দিচ্ছে না। প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় রাখা এই বিপুল পরিমাণ অর্থের মালিক হাসান আহমেদ মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী হিসেবে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওয়ারিশ সনদসহ ব্যাংকে আবেদন করেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে গিয়ে নানা টালবাহানা করতে থাকে।

    এতে বাধ্য হয়ে জান্নাতুল ফেরদৌস উচ্চ আদালতের আশ্রয় নেন। আদালতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, মতিঝিল শাখার ব্যবস্থাপক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বাদীপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুনানি শেষে গত ২৫ মার্চ আদালত জান্নাতুল ফেরদৌসের পক্ষে আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, হাসান আহমেদের এফডিআর তার উত্তরাধিকারীদের দ্রুত বুঝিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রাইম ব্যাংকের কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া আদালত আরো নির্দেশ দেন, ওই অর্থ অন্য কোনো অ্যাকাউন্টে হস্তান্তর না করতে এবং বাদী জান্নাতুল ফেরদৌসের দেওয়া আবেদনটি আইন অনুসারে নিষ্পত্তি করার জন্য প্রাইম ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস জানান, প্রাইম ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক হাসিনা ফেরদৌস শেলী তার স্বামীর ভাইদের সঙ্গে যোগসাজশ করে অর্থ সরিয়ে ফেলেছেন। তিনি বলেন, বারবার আবেদন করলেও ব্যাংক কর্তৃপক্ষ নানা জটিলতা দেখিয়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরো বলেন, যদি দ্রুত তার প্রাপ্য অর্থ ফেরত না দেওয়া হয় তাহলে তিনি তার সন্তানদের নিয়ে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন।

    এছাড়া জান্নাতুল ফেরদৌস আরও দাবি করেন, প্রাইম ব্যাংকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। বাংলাদেশ ব্যাংকে জমা হওয়া ব্যাংক সম্পর্কিত অভিযোগের মধ্যে প্রাইম ব্যাংক শীর্ষে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.