Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সদরপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন
    অপরাধ

    সদরপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন

    ইভান মাহমুদএপ্রিল 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সদরপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ বালু উত্তোলন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফরিদপুরের সদরপুর উপজেলায় স্যালো বা ড্রেজার মেশিন ব্যবহার করে নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিযোগিতা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান তৎপরতা নেই। এলাকার কিছু ব্যক্তি বছরের পর বছর ধরে নিয়মনীতি উপেক্ষা করে এই অবৈধ বালু উত্তোলন চালিয়ে আসছেন। একই সঙ্গে কৃষিজমি ভরাট করে জমজমাট পোলাটিং ব্যবসাও গড়ে তুলেছেন তারা। এসব অভিযোগ উঠেছে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মৃত লালমিয়া বেপারীর ছেলে নুরু বেপারীর বিরুদ্ধে।

    স্থানীয়দের অভিযোগ, নুরু বেপারী প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন এবং মাটি ব্যবসা চালিয়ে গেলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নিয়মবহির্ভূতভাবে কোনো ধরনের অনুমতি ছাড়াই পাকা সড়কের পাশের জলাশয়ে গভীর বোরিং করে ড্রেজার বসিয়ে চলছে বালু উত্তোলন। এতে সড়কসহ আশপাশের স্থাপনা ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে।

    গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে চরবিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চিরাম ডাঙ্গি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি পাকা সড়কের লাগোয়া ডোবায় বসানো হয়েছে অবৈধ ড্রেজার। সেখানে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে চলে বালু উত্তোলনের কাজ।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, খেজুরতলা এলাকার নুরু বেপারী এই ড্রেজার বসিয়ে সম্প্রতি বালু উত্তোলন শুরু করেছেন। এর ফলে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

    দক্ষিণ কাঞ্চিরাম ডাঙ্গি গ্রামের কৃষক ইয়াকুব আলী বলেন, “ভূমি অফিসের লোকজন একবার এসে ড্রেজার বন্ধের নির্দেশ দিলে কয়েকদিন বন্ধ ছিল। কিন্তু পরে আবার শুরু হয়। এলাকার মানুষ ড্রেজার বসানোর সময় বাধা দিলেও তারা কারো কথা শুনেনি। প্রতিবছর ড্রেজারের কারণে আমাদের জমি নদীতে চলে যাচ্ছে।”

    অভিযুক্ত ড্রেজার মালিক নুরু বেপারী বিষয়টি স্বীকার করে বলেন, “আমি দীর্ঘদিন ধরে ড্রেজার চালাচ্ছি। এতে কোনো সমস্যা হচ্ছে না।”

    তবে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন জানান, “যে এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    স্থানীয়দের আশঙ্কা, সময়মতো কঠোর পদক্ষেপ না নিলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও অবকাঠামোতেও চরম ক্ষতি হতে পারে। প্রশাসনের নীরবতা ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার অভাবে এলাকাজুড়ে এমন অবৈধ ড্রেজার কার্যক্রম এক ধরনের নিয়ন্ত্রণহীনতায় পরিণত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্রকে মুচলেকায় পরিবারের কাছে হস্তান্তর

    জুন 22, 2026
    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অপরাধ

    উচ্চ বেতনের চাকরির প্রলোভন—ঠেলে দিচ্ছে অজানা বন্দিদশায়

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.