Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নবাবগঞ্জে টিএসপি সার বিতরণে অনিয়ম
    অপরাধ

    নবাবগঞ্জে টিএসপি সার বিতরণে অনিয়ম

    সিভি ডেস্কUpdated:জুলাই 14, 2025জুলাই 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে সরকারি টিএসপি সার বিতরণ নিয়ে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অভিযোগের মুখে রয়েছেন স্থানীয় ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স মণ্ডল ট্রেডার্স’ এবং কৃষি বিভাগের একাধিক কর্মকর্তা।

    বিশ্বস্ত সূত্র ও স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি বরাদ্দ থাকলেও কৃষকদের জানানো হয়েছে সার নেই। বাস্তবে দেখা গেছে, বরাদ্দকৃত বিসিআইসি টিএসপি (পতেঙ্গা) সারের একটি অংশ ডিলার পয়েন্টে না রেখে সরিয়ে রাখা হয়েছে এক দোকানঘরে। দোকানটি ডিলার পয়েন্ট থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে। অথচ বরাদ্দকৃত ১৩ দশমিক ৩ টন সার পুরোপুরি কৃষকদের কাছে পৌঁছায়নি।

    স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, ডিলার ইচ্ছাকৃতভাবে মজুতের তথ্য গোপন করে কৃষকদের হয়রানি করছেন। এতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।

    সার সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত প্রশ্নে মুখে কুলুপ আঁটেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেরামত আলী। তিনি বলেন, “আপনি তো সঙ্গেই ছিলেন, দেখেছেন সবাই ঠিক ছিল। তবে শেষে একটু সমস্যা হয়েছিল।” ডিলার পয়েন্টে সার না থাকায় এবং সারের অবস্থান সম্পর্কে জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা যারা বিসিএস কর্মকর্তা আছি, আমরা যদি মিথ্যাও বলি, সেটাই সত্যি। কারণ ফাউন্ডেশনে আমাদের তা-ই শেখানো হয়েছে।” তার এমন বক্তব্যে উপস্থিত অনেকে হতবাক হয়ে পড়েন। পরে তিনি জানান, ডিলারকে মৌখিকভাবে কিছু বলা হয়েছে, তবে কোনো লিখিত অনুমোদন নেই।

    জেলা কৃষি বিভাগের উপপরিচালক আফজাল হোসেন বলেন, “গুদাম স্থানান্তরের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির অনুমোদন প্রয়োজন। মৌখিক নয়, লিখিত অনুমোদন বাধ্যতামূলক।”

    সাংবাদিকরা প্রতিবেদন তৈরির সময় এসব অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে, ডিলার ও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানহানির মামলার হুমকি দেন। এতে সাংবাদিকতার স্বাধীনতাও প্রশ্নের মুখে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বিশ্বাস করলেই সর্বনাশ—সাইবার প্রতারণার টার্গেটে গৃহিণী ও বয়স্করা

    এপ্রিল 21, 2026
    বাংলাদেশ

    সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    এপ্রিল 21, 2026
    বাংলাদেশ

    এলএনজি টার্মিনাল বন্ধে গ্যাস সংকট রাজধানীসহ  কয়েকটি এলাকায়

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.