Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিলাইদহ কুঠিবাড়ী উন্নয়ন প্রকল্পে টাকার হিসাব গরমিল
    অপরাধ

    শিলাইদহ কুঠিবাড়ী উন্নয়ন প্রকল্পে টাকার হিসাব গরমিল

    সিভি ডেস্কআগস্ট 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ী ও পদ্মা নদীর ঘাট উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত টাকার হিসাব গরমিল পাওয়া গেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৯০ লাখ টাকার এ প্রকল্পে ব্যয়ের সঙ্গে কাগজপত্রের অমিল ধরা পড়ায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

    প্রকল্পের আওতায় ওয়াশ ব্লক, ওয়াটার রিজার্ভার, গভীর নলকূপ, পাম্প মোটর, আরসিসি রোড, সাইট ডেভেলপমেন্ট, ছাতা ও বেঞ্চ নির্মাণের কথা ছিল। তবে অভিযোগ উঠেছে—প্রতিশ্রুত অনেক কাজ বাদ দিয়ে শুধু আরসিসি রোড, সাইট ডেভেলপমেন্ট, ছাতা ও বেঞ্চ নির্মাণ দেখিয়েই পুরো অর্থ ব্যয় দেখানো হয়েছে।

    গত ২৬ মে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে এই অনিয়মের অভিযোগ ওঠে। এরপর দুদকের নির্দেশে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র জানিয়েছেন, ব্যয়ের প্রমাণপত্রে ৬৯ লাখ টাকার হিসাব মিললেও অবশিষ্ট ২১ লাখ টাকার কোনো ব্যাখ্যা নেই।

    স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুযায়ী নির্ধারিত কাজগুলো সম্পন্ন হয়নি। এর আগে একই প্রকল্পে দুই দফা তদন্ত হলেও প্রতিবেদনে ‘সব ঠিক আছে’ উল্লেখ করা হয়েছিল।

    গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন বলেন- এ প্রকল্পের টেন্ডার ও ব্যয় জেলা প্রশাসনের মাধ্যমে হয়েছে। তাদের বিভাগ কেবল টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে, আর্থিক বিষয়ে কোনো সম্পৃক্ততা ছিল না।

    তদন্ত কমিটির প্রধান মুকুল কুমার মৈত্র জানান, বরাদ্দের মধ্যে ৬৯ লাখ টাকার পাঁচটি কাজ যথাযথভাবে হয়েছে কি না, তা যাচাই চলছে। তবে বাকি টাকার জবাব জেলা প্রশাসনকেই দিতে হবে।

    দুদক কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, গণশুনানিতে ওঠা অভিযোগের পর তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইসরায়েলি দখলদারিত্বে ব্রিটেনের ভূমিকা, ফিলিস্তিনে তাদের অপরাধ স্বীকার করতে হবে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    মতামত

    ব্রিটিশ মুসলমানরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করে?

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.