Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অনিল আম্বানির ১৭ হাজার কোটি রুপি ব্যাংকঋণ জালিয়াতি
    অপরাধ

    অনিল আম্বানির ১৭ হাজার কোটি রুপি ব্যাংকঋণ জালিয়াতি

    এফ. আর. ইমরানঅক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের অন্যতম ধন কুবের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা অশোক কুমার পাল গ্রেপ্তার হয়েছেন। ১৭ হাজার কোটি রুপির বেশি ব্যাংকঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে স্থানীয় সময় আজ শনিবার (১১ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অর্থ পাচার প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী পালকে নিজেদের হেফাজতে নিয়েছে।

    কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, অশোক কুমার পাল ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ৭ বছরের বেশি সময় ধরে রিলায়েন্স পাওয়ারের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

    ইডির এই অর্থ পাচার মামলাটি অনিল আম্বানির একাধিক কোম্পানির (রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারসহ) মাধ্যমে সম্মিলিতভাবে ১৭ হাজার কোটি রুপির বেশি ঋণ নিয়ে ‘খাত পরিবর্তন’ বা অবৈধভাবে ভিন্ন খাতে ব্যবহারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত।

    প্রথম অভিযোগটি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে আম্বানি গোষ্ঠীর কোম্পানিগুলোকে দেওয়া প্রায় ৩ হাজার কোটি রুপির ঋণের খাত পরিবর্তন-সংক্রান্ত। দ্বিতীয় ও সবচেয়ে বড় অভিযোগটি রিলায়েন্স কমিউনিকেশনসের মাধ্যমে সংঘটিত হয়েছে বলে অভিযোগ, যেখানে ১৪ হাজার কোটি রুপির বেশি অর্থের একই ধরনের জালিয়াতি করা হয়েছে।

    ইডি ঋণ জালিয়াতিতে যে অনিয়মগুলো উঠে এসেছে, তার মধ্যে অন্যতম হলো দুর্বল বা যাচাইবিহীন আর্থিক উৎসযুক্ত কোম্পানিকে ঋণ দেওয়া; একই পরিচালক এবং ঠিকানা ব্যবহার করে কোম্পানিগুলোর মধ্যে লেনদেন; ঋণ দেওয়ার সময় প্রয়োজনীয় নথিপত্রের অভাব; শেল বা ভুয়া সংস্থাগুলোতে অর্থ পাঠানো এবং ‘লোন এভারগ্রিনিং’ (ঋণ পরিশোধের নির্দিষ্ট মেয়াদ না থাকা)।

    সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ঋণ আবেদন করার দিনই অনুমোদন ও বিতরণ করা হয়েছিল। কিছু ক্ষেত্রে অনুমোদনের আগেই অর্থ স্থানান্তরিত হয়েছে।

    চলতি বছরের জুলাই মাসেই তদন্ত সংস্থা ইডি কথিত ব্যাংকঋণ জালিয়াতি-সংক্রান্ত অর্থ পাচার মামলায় একাধিক অভিযান শুরু করে। এই মামলায় প্রথম গ্রেপ্তার করা হয় আগস্টে। রিলায়েন্স পাওয়ারের পক্ষ থেকে ৬৮ দশমিক ২ কোটি রুপির ভুয়া গ্যারান্টি জমা দেওয়ার অভিযোগে তখন পার্থ সারথি বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

    ইডি অনিল আম্বানি গোষ্ঠীর বিরুদ্ধে একাধিক ব্যাংক জালিয়াতির মামলা নিয়ে তদন্ত করছে। তদন্ত সংস্থাটি সম্প্রতি অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। সেই সঙ্গে রিলায়েন্স হাউজিং ফাইন্যান্স, রিলায়েন্স কমিউনিকেশনস ও রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্সকে ঋণ মঞ্জুরের সময় ব্যাংকগুলোর যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে ১২ থেকে ১৩টি ব্যাংকের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানির দাম বাড়ার পর নিত্যপণ্যের বাজারে নতুন শঙ্কা, বাড়তে পারে খরচ

    সেপ্টেম্বর 21, 2026
    বাংলাদেশ

    দেশের প্রতি ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ

    সেপ্টেম্বর 21, 2026
    অর্থনীতি

    তেলের দাম বৃদ্ধির ঢেউ কোথায় গিয়ে থামবে?

    সেপ্টেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.