Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মারধরের অভিযোগে ফারইস্ট ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
    অপরাধ

    মারধরের অভিযোগে ফারইস্ট ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

    এফ. আর. ইমরানঅক্টোবর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক এক কর্মীকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. ফখরুল ইসলামসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী মো. শাহাদাৎ হোসেন আকন্দ গত ২৫ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।

    মামলার অভিযোগে বলা হয়, পাওনা বেতন বিষয়ে জানতে গত ৮ সেপ্টেম্বর ফারইস্ট লাইফের মতিঝিল কার্যালয়ে গেলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নির্দেশে একদল কর্মকর্তা-কর্মচারী তার ওপর হামলা চালায়।

    ১৩ বছর ফারইস্টে চাকরির পর বর্তমানে প্রাইম ইসলামী লাইফে কর্মরত শাহাদাৎ হোসেন জানান, সহকর্মী নজরুল ইসলামকে নিয়ে ওইদিন ফারইস্ট টাওয়ারে গেলে তাদের গালাগাল, কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এরপর ১৮ তলার একটি কক্ষে ৬ থেকে ৭ ঘণ্টা অবৈধভাবে আটকে রাখা হয়।

    শাহাদাতের দাবি, আটক অবস্থায় লোহার রড ও হকিস্টিক দিয়ে তাদের মারধর করা হয়। এই সময় তার মোবাইল ফোন, ৩০ হাজার টাকা এবং একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের চেষ্টা এবং ১০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়।

    পরবর্তীতে তিনি তার চাচা রুহুল আমিন আকন্দকে ফোনে জানালে তিনি শাহবাগ থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ২৫ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

    মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডা. মো. মুকাদ্দেছ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক মো. হেলাল মিয়া, মো. মোশারফ হোসেন পুস্তি, সিইও মো. কামরুল হাসান, অ্যাডিশনাল সিইও মো. শহিদুল ইসলাম, এএমডি মো. আব্দুর রহিম ভুইয়া, এসভিপি ও সিএফও কে. এম. সামছুদ্দিন, ইভিপি মো. হামিদুর রহমান আজাদ ও মো. মোস্তফা জামান হামিদি, ডেপুটি ভিপি মো. মোজাম্মেল হোসেন, ভিপি (আইন ও রিয়েল এস্টেট বিভাগ) মো. আজগর আলী, ভিপি (আইন বিভাগ) মো. জসিম উদ্দিন, এভিপি ও চেয়ারম্যানের পিএস মো. এ.এস.এম. শাহাদাৎ হোসেন ভূঁইয়া (রুমন), এক্সিকিউটিভ অফিসার এ.কে.এম. শহিদুল হক, রিসেপশনিস্ট মো. ইউসুফ নবী, নিরাপত্তা প্রহরী মো. সাইদুর রহমান ও সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।

    এই বিষয়ে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো অভিযোগ। আমি এবং আমাদের কোনো পরিচালক ওইদিন অফিসে ছিলাম না। শুধুমাত্র বোর্ড মিটিং ছাড়া আমরা অফিসে যাই না। আমাদের বিরুদ্ধে এই মামলা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন।’

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। বাদী অভিযোগ দায়ের করার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তা ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    সাত মাসে ১,০৬৭ ছিনতাইয়ের মামলা, ঢাকার পথে বাড়ছে আতঙ্ক

    আগস্ট 31, 2026
    অপরাধ

    রাজধানীতে ৯ ‘নীরব এলাকা’ ঘোষণাতেই সীমাবদ্ধ, বাস্তবে কানে তালা লাগে

    আগস্ট 31, 2026
    অপরাধ

    নারায়ণগঞ্জে ভূমি অফিসে আগাম হাজিরায় প্রতিমন্ত্রীর ক্ষোভ

    আগস্ট 31, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.