Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু
    আইন আদালত

    নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলাটির শুনানি বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুরু হয়।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

    ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত অন্য ছয়জন হলেন নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, তাঁর গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম।

    এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়। নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।

    বিচারিক আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড

    দুটি মামলার বিচার একসঙ্গে শেষ করে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন নূর হোসেন এবং র‍্যাব-১১-এর বরখাস্ত তিন সাবেক কর্মকর্তা। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

    বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয় ২০১৭ সালের ২২ মে। ৩৩ কার্যদিবস ধরে উভয় পক্ষের বক্তব্য শোনেন আদালত।

    ওই বছরের ২২ আগস্ট হাইকোর্ট রায় দেন। বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ আসামির মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া অপর ৯ আসামির সাজাও বহাল রাখেন হাইকোর্ট।

    হাইকোর্টে যাঁদের মৃত্যুদণ্ড বহাল থাকে

    হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা ১৫ আসামির মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানা।

    অন্য ১১ জন হলেন র‍্যাবের সাবেক সদস্য এমদাদুল হক, হীরা মিয়া, এ বি মো. আরিফ হোসেন, বেলাল হোসেন, আবু তৈয়্যব আলী, শিহাব উদ্দিন, পূর্ণেন্দু বালা, আবদুল আলীম, মহিউদ্দিন মুন্সী, আলামিন শরীফ ও তাজুল ইসলাম।

    যাঁদের সাজা কমে যাবজ্জীবন হয়

    হাইকোর্টে মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১১ আসামির মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক সদস্য আসাদুজ্জামান নূর ও এনামুল কবির। নূর হোসেনের সহযোগী হিসেবে মামলায় দণ্ডিত অন্য নয়জন হলেন মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান।

    এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৯ আসামির সাজাও বহাল রাখেন হাইকোর্ট। তাঁদের মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানের ১৭ বছর, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই কামাল হোসেন, কনস্টেবল বাবুল হাসান, করপোরাল মোখলেসুর রহমান, ল্যান্স করপোরাল রুহুল আমিন ও সিপাহি নুরুজ্জামানের ১০ বছর করে এবং এএসআই বজলুর রহমান ও হাবিলদার নাসির উদ্দিনের সাত বছর করে কারাদণ্ড বহাল থাকে।

    হাইকোর্টের রায়ের পর আসামিরা আপিল করেন। সেই আপিলের শুনানি এখন আপিল বিভাগে চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল

    নভেম্বর 25, 2026
    আন্তর্জাতিক

    আইসিসির সঙ্গে বিশ্বাসঘাতকতার পথেই কি হাঁটছে সদস্যরাষ্ট্রগুলো?

    নভেম্বর 25, 2026
    আইন আদালত

    ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজী, চার সপ্তাহের প্যারোলে মুক্তি

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    গুম-খুনের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল

    আইন আদালত নভেম্বর 25, 2026

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.