Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘স্টেবল কয়েন’ ব্যবহার করে রেমিট্যান্স পৌঁছাচ্ছে দ্রুত, নেই নজরদারি
    অর্থনীতি

    ‘স্টেবল কয়েন’ ব্যবহার করে রেমিট্যান্স পৌঁছাচ্ছে দ্রুত, নেই নজরদারি

    মনিরুজ্জামানমার্চ 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় নতুন স্টার হিসেবে আবির্ভূত হয়েছে ‘স্টেবল কয়েন’। ২০১৪ সালে মার্কিন কোম্পানি টিথার লিমিটেড এটি চালু করে। মূল উদ্দেশ্য, ক্রিপ্টোকারেন্সির দাম ওঠা-নামার ঝুঁকি কমিয়ে ব্যবহারকারীদের জন্য স্থিতিশীলতা নিশ্চিত করা। এটি মূলত ডলারের সাথে পেগড; অর্থাৎ এক স্টেবল কয়েনের মান এক ইউএস ডলারের সমান।

    টিথারের সফলতার পর যুক্তরাষ্ট্রের সার্কেল, কয়েনবেজ এবং চীনের বাইন্যান্সের মতো বড় ক্রিপ্টো প্রতিষ্ঠানগুলোও স্টেবল কয়েনে পা রেখেছে। এই উদ্যোগের লক্ষ্য, ব্যবহারকারীদের ডিজিটাল লেনদেনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।

    বাংলাদেশেও সম্প্রতি প্রবাসী রেমিট্যান্সে স্টেবল কয়েনের ব্যবহার বাড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেও মার্চের প্রথম দুই সপ্তাহে দেশে এসেছে ২২০ কোটি ডলার রেমিট্যান্স। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রবাহের কারণে দেশীয় রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রবাসীরা অতিরিক্ত প্রণোদনাও পাচ্ছেন।

    ক্রিপ্টো ব্লকচেইন পর্যবেক্ষক প্রতিষ্ঠান চেইনালাইসিস বলছে, বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা স্টেবল কয়েন ব্যবহার করছেন। বিশেষ করে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে টিথার দিয়ে দ্রুত লেনদেন করছেন, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা উত্তোলন করা মাত্র কয়েক মিনিট সময় নিচ্ছে।

    একই সাথে, মার্কিন প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস জানিয়েছে, দক্ষিণ এশিয়া ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এখন বিশ্বে দাপট বাড়াচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশে ক্রিপ্টো গ্রাহকের সংখ্যা বেড়েছে প্রায় ১২৫ শতাংশ। লেনদেনের খরচও কমেছে প্রায় ৪ শতাংশ।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আহসান হাবীব বলেন, “যদি কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় কিছু করার অনুমতি থাকে, মানুষ নিজ সিদ্ধান্তে করে। কিন্তু বিপদে পড়লে সবাই সরকারকে দোষ দেয়। স্টেবল কয়েনের স্থিতিশীলতা মোটামুটি নিশ্চিত, তবে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল কারেন্সি ভিন্ন, যা নিয়ন্ত্রিত এবং ওঠা-নামা বেশি। সাধারণ মানুষের কি এই ঝুঁকি বোঝার সক্ষমতা আছে?”

    বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন আইনত নিষিদ্ধ থাকলেও, দেশীয় ব্যবহার দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় এবং বিশ্বে ১৩তম অবস্থানে। ফ্রিল্যান্সিংয়ের তরুণরা বিদেশ থেকে পেমেন্ট আদায়ে ক্রিপ্টো ব্যবহার করছেন। অনলাইন গেমিং ও বেটিং সাইটেও ক্রিপ্টো জনপ্রিয়। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি এড়াতে নিত্যনতুন গেটওয়ে ব্যবহার করা হচ্ছে।

    জাইতুন বিজনেস সল্যুশনের চেয়ারম্যান মো. আরফান আলী বলেন, “স্টেবল কয়েন ব্যবহার হলে বৈধভাবে সমপরিমাণ বিদেশি মুদ্রা দেশে আসা উচিত। না হলে সন্দেহ তৈরি হয়। এ বিষয়গুলো ব্যাংক বা বৈধ মানি ট্রান্সফার এজেন্সির মাধ্যমে করতে হবে।”

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও ক্রস-বর্ডার পেমেন্টে স্টেবল কয়েন ব্যবহারের কথা উল্লেখ করেছে। তবে বাণিজ্যে এর প্রভাব ও ঝুঁকি পুরোপুরি অগ্রাহ্য করা যায় না। আইএমএফ স্টেবল কয়েন নিয়ন্ত্রণে আলাদা আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টানা দুই মাস বেড়েছে নগদ টাকার প্রবাহ

    এপ্রিল 5, 2026
    অর্থনীতি

    ভালো রাজনীতি ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়

    এপ্রিল 5, 2026
    অর্থনীতি

    সচিবালয়ে ২১ তলা নতুন ভবন, ব্যয় নিয়ে প্রশ্ন

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.