Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন
    অর্থনীতি

    বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

    নিউজ ডেস্কমে 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাজেট প্রণয়নে নীতিগত দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, দেশের সীমিত সম্পদ সঞ্চালনের কারণে ব্যয় সাশ্রয়ী বাজেট গ্রহণ করা জরুরি। একই সঙ্গে বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে তিনি সতর্ক করেন।

    আজ শনিবার (২ মে) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত “জ্বালানির মূল্যবৃদ্ধি নয়, বৈশ্বিক পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রধান কারণ” শীর্ষক ছায়া সংসদে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

    ড. ফাহমিদা খাতুন বলেন, সরকার বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। তার মতে, বাজেট ঘাটতি পূরণে আন্তর্জাতিক উৎসগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানো উচিত।

    তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে জনগণকে স্বস্তি দিতে আমদানি করা পণ্যের ওপর ভ্যাট ও কর সাময়িকভাবে কমানো যেতে পারে। তবে বাজার ব্যবস্থাপনা দুর্বল থাকলে এ ধরনের উদ্যোগের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়। রমজান মাসে ভ্যাট-ট্যাক্স কিছুটা কমানোর ফলে ভোক্তারা স্বস্তি পেয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

    সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মতো উদ্যোগ ইতিবাচক। তবে এসব কর্মসূচির সুফল নিশ্চিত করতে উপকারভোগী নির্বাচন, ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সামাজিক সুরক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির নজির রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি নিম্ন আয়ের মানুষের সহায়তায় ভর্তুকির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, ভর্তুকি অবশ্যই লক্ষ্যভিত্তিক হতে হবে। কৃষি, সেচ ও গণপরিবহন খাতে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তুকি দেওয়া উচিত।

    অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের অর্থনীতি বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আগের শাসনামলের অর্থনৈতিক চাপ, মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, বিনিয়োগের নিম্নহার, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, উচ্চ ঋণখেলাপি এবং বৈদেশিক ঋণের চাপ অর্থনীতিকে প্রভাবিত করছে।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। এর ফলে বৈশ্বিক বাজারে পণ্যের দাম ও দেশের জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে, যা জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈশ্বিক মন্দার সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহনীয় রাখতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজের বিতার্কিকদের পরাজিত করে বিজয়ী হয় কবি নজরুল সরকারি কলেজের দল। প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক আবুল কাশেম ও সাংবাদিক মাইদুর রহমান রুবেল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তি, টাকা তোলার নিয়ম আরও সহজ

    জুলাই 29, 2026
    অর্থনীতি

    এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাধা কোথায়, কীভাবে কাটবে?

    জুলাই 29, 2026
    অর্থনীতি

    বিশ্বের ব্যয়বহুল এলিভেটেড এক্সপ্রেসওয়ের তালিকায় ঢাকা-আশুলিয়া

    জুলাই 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.