Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৫-এ বিদেশি বিনিয়োগে ৩৯.৩৬ শতাংশ প্রবৃদ্ধি
    অর্থনীতি

    ২০২৫-এ বিদেশি বিনিয়োগে ৩৯.৩৬ শতাংশ প্রবৃদ্ধি

    নিউজ ডেস্কUpdated:মে 5, 2026মে 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আবারও ইতিবাচক ধারায় ফিরেছে। ২০২৫ সালে নিট এফডিআই প্রবৃদ্ধি হয়েছে ৩৯.৩৬ শতাংশ, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি নির্দেশ করে।

    বাংলাদেশ ব্যাংক-এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে দেশে নিট এফডিআই এসেছে প্রায় ১.৭৭ বিলিয়ন ডলার। ২০২৪ সালে এ পরিমাণ ছিল ১.২৭ বিলিয়ন ডলার।

    আজ মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, টানা তিন বছর নিম্নমুখী প্রবণতার পর বিদেশি বিনিয়োগে এই পুনরুদ্ধার অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মোট এফডিআই প্রবাহ বা ইনফ্লো ছিল ৪.৬৯ বিলিয়ন ডলার। একই সময়ে বিনিয়োগের বহিঃপ্রবাহ বা আউটফ্লো, অর্থাৎ লভ্যাংশ প্রত্যাহার, দাঁড়ায় ২.৯২ বিলিয়ন ডলার। এই দুইয়ের পার্থক্য থেকেই নিট এফডিআই নির্ধারিত হয়।

    বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এফডিআই দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তবে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে টানা দুই প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ প্রবাহে কিছুটা শ্লথগতি দেখা যায়।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে নতুন মূলধনী বিনিয়োগ বা ইকুইটি ইনভেস্টমেন্টের প্রবৃদ্ধি তুলনামূলক কম ছিল। কিন্তু বিদ্যমান বিদেশি প্রতিষ্ঠানের পুনঃবিনিয়োগকৃত আয় এবং আন্তঃকোম্পানি ঋণের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সামগ্রিক বিনিয়োগ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

    বিনিয়োগ আকর্ষণের দিক থেকে বিদ্যুৎ, খাদ্যপণ্য, তৈরি পোশাক, ব্যাংকিং, টেলিযোগাযোগ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালস, ট্রেডিং, কৃষি ও মৎস্য, চামড়া শিল্প এবং আইটি ও সফটওয়্যার খাত এগিয়ে রয়েছে।

    নিট এফডিআই প্রবাহের উৎস হিসেবে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, এরপর চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য। অন্যদিকে, মোট বিনিয়োগ স্থিতির দিক থেকে ২০২৫ সালের শেষে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য, এরপর সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া এবং নেদারল্যান্ডস।

    প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে এফডিআই স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ২০.৬ বিলিয়ন ডলারে। যা ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ৯.৬৬ শতাংশ বা প্রায় ১৭.৬ বিলিয়ন ডলার বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মে মাসের ৪ দিনেই রেমিট্যান্সে এলো ৫ হাজার ৫৯৭ কোটি টাকা

    মে 5, 2026
    অর্থনীতি

    নতুন অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্য ৩৯ শতাংশ

    মে 5, 2026
    অর্থনীতি

    মে মাসের চারদিনে প্রবাসী আয়ে ৪৬.৩ শতাংশ প্রবৃদ্ধি

    মে 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.