Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেগাপ্রকল্প করতে হবে সঠিক দামে: ড. দেবপ্রিয়
    অর্থনীতি

    মেগাপ্রকল্প করতে হবে সঠিক দামে: ড. দেবপ্রিয়

    নিউজ ডেস্কমে 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মেগাপ্রকল্প সরকার যখন প্রয়োজন মনে করবে তখনই গ্রহণ করবে। তবে এসব প্রকল্প হতে হবে সঠিক পরিকল্পনায়, সঠিক দামে এবং যথাযথভাবে বাস্তবায়িত।

    তিনি বলেন, মেগাপ্রকল্প অবশ্যই প্রয়োজনীয়। বড় বড় প্রকল্প কেন হবে না—এমন প্রশ্নও রাখেন তিনি। গতকাল রাতে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পদ্মা ব্যারাজ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনৈতিক অঙ্গীকারের মধ্যেও রয়েছে। তিনি ব্যক্তিগতভাবেও এই প্রকল্পের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে যে শুষ্ক পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার মানুষের সেচ সুবিধার জন্য পদ্মা ব্যারাজ প্রয়োজন রয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন কীভাবে হবে এবং কত সময় ধরে তা চলবে—সে বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

    অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এবিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এতে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশ নেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পদ্মা ব্যারাজ: স্বপ্নের প্রকল্পে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ

    মে 15, 2026
    অর্থনীতি

    করব্যবস্থার প্রভাবে বাড়বে জীবনযাত্রার ভোগান্তি

    মে 15, 2026
    অর্থনীতি

    ইশতেহার বাস্তবায়নে ৫ অগ্রাধিকার—দুই কার্ডেই বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা

    মে 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.