Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতিতে স্বস্তির বার্তা—রিজার্ভ এখন ৩৪.৩২ বিলিয়ন ডলার
    অর্থনীতি

    অর্থনীতিতে স্বস্তির বার্তা—রিজার্ভ এখন ৩৪.৩২ বিলিয়ন ডলার

    নিউজ ডেস্কUpdated:মে 15, 2026মে 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির আভাস মিলছে। প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়তে থাকায় শক্তিশালী অবস্থানে ফিরছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে।

    গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ব্যাংক হালনাগাদ এই তথ্য প্রকাশ করে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে দেশের নিট রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, মে মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। চলতি মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৩৭ দশমিক ৫ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার।

    এর মধ্যে ১৩ মে এক দিনেই দেশে এসেছে ১৩ কোটি ৮০ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দৈনিক প্রবাহ হিসেবে দেখা হচ্ছে।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ইতিবাচক ধারা বজায় রয়েছে। ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার।

    সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৪ শতাংশ।

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতকে আরও স্থিতিশীল করবে। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় রিজার্ভের এই অবস্থানকে অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৭৫ শতাংশ ব্যাংক ঋণ যাচ্ছে বড় কোম্পানিতে, বঞ্চিত ছোট উদ্যোক্তারা

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন?

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.