Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি
    অর্থনীতি

    স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

    নিউজ ডেস্কমে 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলেও তিনি জানান।

    আজ সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    সিইসি বলেন, এবার দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিতে শুরু করেছে। এতে করে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, দেশের নির্বাচনী সংস্কৃতিকে উন্নত করার এখনই সময়। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

    রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা এড়িয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে প্রাণহানিসহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় তীব্র রূপ নেয়, এমনকি একই পরিবার বা একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা দেখা যায়।

    নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটার—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

    তিনি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টেকসই বিনিয়োগে আরও সহায়ক পরিবেশ চায় অ্যামচেম

    জুন 27, 2026
    অর্থনীতি

    মার্কিন বাণিজ্যচুক্তি: কৃষক বাঁচলে বাঁচবে কৃষি—চুক্তিতে সেই নিশ্চয়তা কতটা?

    জুন 27, 2026
    অর্থনীতি

    কাঁঠালের চিপস-আচার যাচ্ছে ৩০ দেশে, বাড়ছে রপ্তানির সম্ভাবনা

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.