Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কর নীতির পরিবর্তন
    অর্থনীতি

    পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কর নীতির পরিবর্তন

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 30, 2025অক্টোবর 30, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের পুঁজিবাজারকে আরও কার্যকরী ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সংগঠনটি মূলধনী আয় বা গেইন ট্যাক্সের ওপর আরোপিত কর স্থগিত এবং সিকিউরিটিজ লেনদেনের ওপর বিদ্যমান করের হার কমানোর দাবি জানিয়েছে।

    ৩০ অক্টোবর বুধবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে পাঠানো হয়েছে।

    চিঠিতে ডিবিএ জানায়,

    বর্তমান আয়কর আইন অনুসারে, পুঁজিবাজারে মূলধনী আয়ের (৫০ লাখ টাকার অধিক) ওপর স্তরভিত্তিক কর আরোপ করা হয়েছে। কিন্তু বিগত ও বর্তমান বছরে যে মূলধনী লোকসান হয়েছে, সেটি ভবিষ্যৎ মূলধনী আয়ের সাথে সমন্বয় করার কোন বিধান নেই। ফলে বড় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রতি আগ্রহ হারিয়ে বাজার থেকে বিমুখ হয়ে পড়েছেন।

    দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির জন্য ডিবিএ পুঁজিবাজারকে বিনিয়োগ সমৃদ্ধ করতে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে মূলধনী আয়ের ওপর বিদ্যমান কর কমপক্ষে দুই বছরের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছে।

    এছাড়া, সিকিউরিটিজ লেনদেনের ওপর কর কমানোর জন্যও আহ্বান জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্রোকারেজ হাউজগুলো দুটি স্তরে কর প্রদান করে- সিকিউরিটি ক্রয়-বিক্রয়ের উপর দশমিক ০৫ শতাংশ এবং কর্পোরেট আয়কর। মন্দা বাজারের কারণে এই দ্বিস্তরের কর ব্যবস্থা ব্রোকারদের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। তাদের অধিকাংশ ক্ষেত্রেই আয় নেই, তবুও আয়কর প্রদান করতে হচ্ছে। মাঝারি বাজারে এই করের হার ৬০ শতাংশ বা তারও বেশি হয়ে যাচ্ছে।

    ডিবিএর মতে,

    এই করনীতি ব্রোকারদের ব্যবসাকে সংকুচিত করছে এবং আর্থিক সংকটের কারণে অনেক ব্রোকারেজ প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই পুঁজিবাজারে ব্রোকারেজ হাউজের ট্রেডিং কার্যক্রম সচল রাখতে রাজস্ব করহার দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ০২ শতাংশ করার জন্য সংগঠনটি অনুরোধ করেছে।

    ডিবিএর এই প্রস্তাব বাস্তবায়িত হলে পুঁজিবাজারে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন হবে, একমত আইএমএফ: অর্থমন্ত্রী

    জুলাই 13, 2026
    পুঁজিবাজার

    সূচকের উত্থানে চাঙা পুঁজিবাজারের লেনদেন

    জুলাই 13, 2026
    পুঁজিবাজার

    ছয় মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিলের উদ্যোগ বিএসইসি’র

    জুলাই 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.