Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সার্ক-ফাইন্যান্সের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ. এইচ. মনসুর
    অর্থনীতি

    সার্ক-ফাইন্যান্সের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ. এইচ. মনসুর

    সিভি ডেস্কনভেম্বর 2, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ. এইচ. মনসুর
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ. এইচ. মনসুর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবার সার্কফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৪৬তম সার্কফাইন্যান্স গভর্নরস গ্রুপের বৈঠকে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেয়। আগামী এক বছর তিনি সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা ও সংযোগ বৃদ্ধির জন্য এই দায়িত্ব পালন করবেন।

    বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ দায়িত্ব গ্রহণের পর সার্কফাইন্যান্সের নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন গভর্নর আহসান এইচ মনসুর। গত জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৪৫তম সার্কফাইন্যান্স গভর্নরস মিটিংয়ে সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নররা বাংলাদেশকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানান। এতে বাংলাদেশ সম্মতি দিলে বর্তমান পদক্ষেপটি বাস্তবায়িত হয়।

    সার্কফাইন্যান্স নেটওয়ার্কের নিয়ম অনুযায়ী, প্রতিবছর সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থসচিবদের অংশগ্রহণে দুইটি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি সাধারণত চেয়ার কান্ট্রিতে আয়োজিত হয় এবং অন্যটি আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বার্ষিক বৈঠকের সময় সাইডলাইনে অনুষ্ঠিত হয়। এবারের দায়িত্বভার গ্রহণের মাধ্যমে বাংলাদেশ আসন্ন বছরটির জন্য এই মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে।

    সার্কভুক্ত আটটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থসচিবদের সমন্বয়ে গঠিত সার্কফাইন্যান্স নেটওয়ার্ক। এর মূল উদ্দেশ্য হচ্ছে সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে নীতি নির্ধারণে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও মতামত বিনিময় করা। ১৯৯৮ সালে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী এ নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জ্বালানি সংকটের শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন বায়াররা: বিসিআই সভাপতি

    এপ্রিল 22, 2026
    অর্থনীতি

    নেক্সট জেন প্রকল্প—শিক্ষার মানোন্নয়ন নাকি অর্থের অপচয়?

    এপ্রিল 22, 2026
    মতামত

    অর্থনৈতিক সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা কোথায়?

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.