Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি নয়, এখন দেশি বিনিয়োগেই ভরসা বিডার
    অর্থনীতি

    বিদেশি নয়, এখন দেশি বিনিয়োগেই ভরসা বিডার

    মনিরুজ্জামানUpdated:জুন 19, 2026জুন 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগের চেয়ে দেশীয় বিনিয়োগকে বেশি গুরুত্ব দিচ্ছে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। তাই দেশের ভেতরের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করাই এখন প্রধান লক্ষ্য।

    গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগ প্রবাহ ও বিনিয়োগ সহজীকরণ’ শীর্ষক এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

    তিনি বলেন, চলমান বৈশ্বিক সংঘাত, জ্বালানির অস্থির মূল্য এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে বিনিয়োগের গতি ধীর হয়ে গেছে। এ অবস্থায় সরকার দেশের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থানীয় বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে।

    বিডা চেয়ারম্যানের মতে, বর্তমান পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভর না করে দেশের অভ্যন্তরীণ সক্ষমতাকে কাজে লাগানো প্রয়োজন। সে লক্ষ্যেই বন্ধ ও অব্যবহৃত রাষ্ট্রীয় শিল্পসম্পদের কার্যকর ব্যবহার, বেসরকারীকরণ এবং নগদীকরণের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

    তিনি জানান, চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের পর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৪০ শতাংশ বেড়েছে। মোট বিনিয়োগেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। তবে অনেক বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।

    তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা এবং পরে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুরু হওয়ায় অনেক বিনিয়োগকারী অপেক্ষা ও পর্যবেক্ষণের কৌশল গ্রহণ করেছেন। তেলের দামের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়েও তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। ফলে বিডা এখন স্থানীয় বিনিয়োগকারীদের সক্রিয় করতে এবং বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর ওপর গুরুত্ব দিচ্ছে।

    জ্বালানি সংকটকে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিল্পকারখানার জন্য গ্যাসের ঘাটতি এবং বিদ্যুৎ সমস্যাই উদ্যোক্তাদের প্রধান অভিযোগ। এ সংকট দূর করতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিডা।

    তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধি সম্ভব নয়। তবে এ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি এখনই দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ২০২৭-২৮ সালের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

    চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে বিডা চেয়ারম্যান বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগ উৎস হিসেবে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ কারণে চীনা অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন চীন সফরে অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দরে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।

    তিনি মনে করেন, নতুন সরকারের প্রথম দুই বছর সাধারণত বিনিয়োগ আকর্ষণের জন্য সবচেয়ে উপযোগী সময়। তাই এ সুযোগ কাজে লাগিয়ে বড় অবকাঠামো প্রকল্প ও শিল্পায়নের নতুন সম্ভাবনা সামনে আনতে চায় সরকার।

    বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বর্তমানে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগে দুই ধাপে কাজের পরিকল্পনা থাকলেও এখন সবগুলো অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ভ্যাট রিটার্নের সময়সীমা বাড়ালে কী প্রভাব পড়বে অর্থনীতিতে

    জুন 19, 2026
    অর্থনীতি

    রিটার্ন, সঞ্চয়পত্র ও জমি-ফ্ল্যাটে নতুন করনীতি: কার জন্য কী পরিবর্তন?

    জুন 19, 2026
    অর্থনীতি

    চীন সফরে বিনিয়োগ ও শিল্পায়ন হবে প্রধান আলোচ্য বিষয়

    জুন 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.