Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঘাটতি সত্ত্বেও ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
    অর্থনীতি

    ঘাটতি সত্ত্বেও ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

    নিউজ ডেস্কUpdated:জুন 22, 2026জুন 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখে থাকলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের প্রথম ১১ মাসে সংস্থাটি ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে, যা একই সময়ের মধ্যে দেশের ইতিহাসে সর্বোচ্চ আদায়।

    গতকাল রোববার প্রকাশিত এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা। সেই তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে অতিরিক্ত ৩২ হাজার ৮৫৬ কোটি টাকা বেশি আদায় হয়েছে। ফলে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশ।

    তবে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অর্জনে বড় ব্যবধান রয়ে গেছে। এনবিআরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রথম ১১ মাসে আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকা। কিন্তু বাস্তবে আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। ফলে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা। অর্জনের হার হয়েছে ৮১ দশমিক ৫৮ শতাংশ।

    খাতভিত্তিক হিসাবেও রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ। ভ্যাট অনুবিভাগে প্রবৃদ্ধি ১০ দশমিক ০৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ।

    অন্যদিকে জুন মাসের প্রথম ২০ দিনেই রাজস্ব আদায় হয়েছে ২৯ হাজার ৩১১ কোটি টাকা। এর ফলে ২০ জুন পর্যন্ত মোট আদায়ের পরিমাণ পৌঁছেছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকায়। এই অঙ্ক ইতোমধ্যে গত অর্থবছরের পুরো বছরের মোট রাজস্ব আদায় ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকাকে ছাড়িয়ে গেছে।

    এনবিআরের প্রত্যাশা, জুনের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। সেই হিসাবে চলতি অর্থবছরে মোট রাজস্ব সংগ্রহ প্রায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। তা হলে এটি হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের নতুন রেকর্ড। তবে সেই ক্ষেত্রেও সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি থেকে যাবে।

    রাজস্ব সংগ্রহ আরও বাড়াতে ইতোমধ্যে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। সংস্থাটির মতে, কর ফাঁকি শনাক্তকরণ, অডিট কার্যক্রম জোরদার, উৎসে কর ও ভ্যাট আদায়ের তদারকি বৃদ্ধি, ঝুঁকিভিত্তিক অডিট পরিচালনা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    নিখোঁজ নয়, পরিকল্পিত হত্যা—রাত হলেই শুরু হতো মৃত্যুর মিশন

    জুন 22, 2026
    অর্থনীতি

    কর্মসংস্থান, বিনিয়োগ ও জ্বালানি—তিন সংকটে সরকার

    জুন 22, 2026
    অর্থনীতি

    ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আহরণের আশা

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.